1. forarup@gmail.com : jagannthpur25 :
শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬, ০৯:৫২ পূর্বাহ্ন

লন্ডনে সৈয়দপুর পাইলট উচ্চ বিদ্যালয়ের ‘৯৫’ ব্যাচের শিক্ষার্থীদের পূনর্মিলনী সভা

  • Update Time : বুধবার, ১৯ নভেম্বর, ২০২৫

প্রেস বিজ্ঞপ্তি::
প্রতি বছরের ন্যায় এবারও জগন্নাথপুর উপজেলার সৈয়দপুর পাইলট উচ্চ বিদ্যালয়ের ৯৫ ব্যাচের প্রাক্তন শিক্ষার্থীদের পূনর্মিলনী সভা অনুষ্ঠিত হয়েছে।

গতকাল যুক্তরাজ্যে অবস্থানরত বিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী আবুল ইমরানের আয়োজনে তার নিজ প্রতিষ্ঠান বোম্বাই ইন্ডিয়ান রেস্টুরেন্টে হাটলিপুল এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।বিদ্যালয়ের ৯৫ ব্যাচের শিক্ষার্থী আবু তাহের জিম্মাদার ও  সৈয়দ তৌফিকের যৌথ পরিচালনায়  এবং মোঃ সোলায়মানের কণ্ঠে পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠিত সভায় স্বাগত বক্তব্য দেন অনুষ্ঠানের আয়োজক মোঃ আবুল ইমরান। স্মৃতিচারণ করে বক্তব্য দেন  জুয়েল তালুকদার. সৈয়দ ফখরুল, মোঃ সোলায়মান,  মল্লিক নয়ন, কামাল জিম্মাদার. সৈয়দ মিসকাত. জাকারিয়া আহম্মেদ. সৈয়দ ছায়েদ. শামীম জিম্মাদার, সৈয়দ রাজা, সৈয়দ শিব্বির, সৈয়দ জোসেল, সৈয়দ আনাছ প্রমুখ।সভায় বিদ্যালয়ের প্রয়াত শিক্ষক ও শিক্ষার্থীদের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করা হয়।

শেয়ার করুন

Comments are closed.

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫
Design & Developed By ThemesBazar.Com