1. forarup@gmail.com : jagannthpur25 :
বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ১০:৩৫ অপরাহ্ন
শিরোনাম:
প্রধানমন্ত্রী তারেক রহমানের উদ্যোগে তৃণমূল উন্নয়নে গতি আসছে: মিজান চৌধুরী জগন্নাথপুরে দুই দোকানিকে ২৫ হাজার টাকা অর্থদণ্ড গাজীপুরে ওষুধ কারখানায় আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে সেনাবাহিনী সিলেটে জুয়ার আসরে পুলিশের হানা, নদীতে ঝাঁপ দিয়ে প্রাণ গেল বৃদ্ধের মানবতাবিরোধী অপরাধ : ১০ বছরের সাজা থেকে খালাস চেয়ে ইনুর আপিল ডেঙ্গুর সচেতনতায় পাড়া-মহল্লায় মাইকিংয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর ইরান নিয়ে সম্ভবত আমরা বাড়াবাড়ি করে ফেলেছি: ট্রাম্প আল্লাহর ওপর আস্থা রাখার সহজ ৫ উপায় জগন্নাথপুরের কালনীরচর-ওসমানীনগরে হামলা-লুটপাটের অভিযোগ, নিরাপত্তা চেয়ে সংবাদ সম্মেলন প্রথম শ্রেণিতে লটারি, দ্বিতীয় থেকে নবমে ভর্তিতে পরীক্ষা

লিবিয়া উপকূলে নৌকা ডুবে শতাধিক শরণার্থীর আশঙ্কা

  • Update Time : শনিবার, ২৪ এপ্রিল, ২০২১
  • ৬০৪ Time View

জগন্নাথপুর২৪ ডেস্ক::

লিবিয়া উপকূলে নৌকা ডুবে শতাধিক শরণার্থী নিহত হওয়ার আশঙ্কা করা হচ্ছে। সেখানে নিযুক্ত উদ্ধারকারী দলের বরাত দিয়ে এ খবর দিয়েছে আল-জাজিরা। ডুবে যাওয়া নৌকায় থাকা শরনার্থীদের উদ্ধারের খুব সামান্য সম্ভাবনাই রয়েছে বলে জানানো হয়েছে। সস মেডিটেরিয়ান নামের ইউরোপীয় মানবাধিকার সংস্থা জানিয়েছে, ওই নৌকায় ১৩০ শরনার্থী ছিল। আরো দুটি নৌকার সঙ্গে বুধবার ওই নৌকাও ভূমধ্যসাগরে পাড়ি জমায়। ডুবে যাওয়া শরনার্থীদের খুঁজতে তিনটি উদ্ধারকারী নৌকা কাজ করছে।

উদ্ধারকারী দল জানিয়েছে, সকাল থেকে খুঁজেও একজনও জীবিত শরণার্থীকে পাওয়া যায়নি। এখন পর্যন্ত ১০ জনের লাশ উদ্ধার করা হয়েছে।

সবাই আশা ছেড়ে দিয়েছেন। শরনার্থীদের নিয়ে কাজ করা আন্তর্জাতিক সংস্থা আইওএম এর প্রধান ইউগেনিও আমব্রোসি জানিয়েছেন, ১০০ জনেরও বেশি মানুষের প্রাণ চলে গেছে। আমাদের গ্রহণ করা নীতি যখন ব্যর্থ হয় তখন এই মানুষগুলোকে এমন করুণ পরিণতি দেখতে হয়।

উল্লেখ্য, এই রুট ধরে ইউরোপে প্রবেশের চেষ্টা করেন হাজারো শরণার্থী। যুদ্ধবিধ্বস্ত দেশগুলো থেকে পালিয়ে উন্নত জীবনের আশায় ইউরোপে যেতে চান তারা। তবে ঝুকিপূর্ণ এই পথে প্রায়ই নৌকা ডুবে প্রাণ হারান শত শত শরণার্থী। শুধু এই রুটেই এ বছর ৩৫০ জনেরও বেশি শরনার্থীর মৃত্যু হয়েছে। আফ্রিকা ও মধ্যপ্রাচ্য থেকে ইউরোপে প্রবেশের চেষ্টায় গত ৬ বছরে ২০ হাজারেরও বেশি শরনার্থীর মৃত্যু হয়েছে। মানব জমিন ।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com