Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

শহীদ ওসমান হাদির আসনে এনসিপির হয়ে লড়বেন যিনি

জগন্নাথপুর২৪ ডেস্ক::

দুর্বৃত্তের গুলিতে নিহত ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরীফ ওসমান হাদির আসনে প্রার্থী ঘোষণা করেছে জাতীয় নাগরিক পার্টি-এনসিপি।

এ আসনে দলটির প্রতীক শাপলা কলি নিয়ে নির্বাচন করবেন নাসিরুদ্দিন পাটওয়ারী। তিনি এনসিপির মুখ্য সমন্বয়ক।

আজ রোববার (২৮ ডিসেম্বর) এ তথ্য জানান এনসিপির যুগ্ম মুখপাত্র আরিফুর রহমান তুহিন।

তিনি বলেন, শহীদ ওসমান হাদির ময়দান ঢাকা-৮। আরেক বিপ্লবী নাসিরুদ্দিন পাটওয়ারী শাপলা কলি প্রতীকে লড়বেন এ আসনে। সূত্র-কালের কণ্ঠ
Exit mobile version