1. forarup@gmail.com : jagannthpur25 :
রবিবার, ২৫ জানুয়ারী ২০২৬, ১২:০০ অপরাহ্ন
শিরোনাম:
নাসীরুদ্দীন পাটওয়ারী নিজ স্বার্থে হাদি ভাইকে বিক্রি করছেন: আব্দুল কাদের ইসলামের দৃষ্টিতে বিদআতের ভয়াবহ পরিণতি আমাকে ক্ষেপালে আপনার হাফপ্যান্ট খুলে যাবে, হাঙ্কি-পাঙ্কি করবেন না: নাসীরুদ্দীন পাটওয়ারী ধর্মপাশায় পুলিশী অভিযানে ইয়াবাসহ গ্রেপ্তার ৩ জগন্নাথপুরে প্রবাসী সমাজসেবক আক্তারুজ্জামানের পিতৃবিয়োগ শোক প্রকাশ গুলিবিদ্ধ বিএনপি নেতা মারা গেছেন দেশ স্বাধীন হওয়ার পর সবচেয়ে গুরুত্বপূর্ণ নির্বাচন এটি: আইন উপদেষ্টা টি-টোয়েন্টি বিশ্বকাপ/ বাংলাদেশের জায়গায় স্কটল্যান্ড বিএনপির সঙ্গে ভারতের চুক্তির খবরটি অপপ্রচার:মাহদী আমিন ২৩৮ আসনে গণভোটের প্রার্থী ঘোষণা এনসিপির

শান্তিগঞ্জে খাল থেকে নবজাতকের লাশ উদ্ধার

  • Update Time : শনিবার, ২৯ এপ্রিল, ২০২৩

শান্তিগঞ্জ প্রতিনিধি
শান্তিগঞ্জ উপজেলার পশ্চিম পাগলা ইউনিয়নের একটি খাল থেকে পানিতে ভাসমান অবস্থায় এক নবজাতকের লাশ উদ্ধার করেছে পুলিশ। পরবর্তীতে সুরতহাল প্রতিবেদন তৈরি করে লাশ রায়পুর কবরস্থানে দাফন করা হয়েছে।
জানা যায়, শুক্রবার বিকালে পাগলা বাজার সংলগ্ন টিএনটি অফিসের পাশে লাউয়া খালে নবজাতক শিশুর ভাসমান লাশ দেখতে পান স্থানীয়রা। পরে তারা পুলিশে খবর দেন। এসময় লোকজনের জটলা দেখে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জগলুল হায়দারও ঘটনাস্থলে যান। পুলিশ লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করার পর ইউপি চেয়ারম্যানের তত্ত্বাবধানে লাশ রায়পুর কবরস্থানে দাফন করা হয়। স্থানীয় ও পুলিশের ধারণা- ছেলে শিশুটির বয়স ১ মাস হবে। পেটের সাথে নাড়ি লাগানো ছিলো।
শান্তিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. খালেদ চৌধুরী বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করেছে। পরে ইউপি চেয়ারম্যান জগলুল হায়দারের তত্বাবধানে লাশ রায়পুর কবরস্থানে দাফন করা হয়।

শেয়ার করুন

Comments are closed.

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫
Design & Developed By ThemesBazar.Com