1. forarup@gmail.com : jagannthpur25 :
রবিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:০৬ পূর্বাহ্ন
শিরোনাম:
সুনামগঞ্জ-৩ আসনে ১১ দলীয় জোটের একক প্রার্থী হলে জয় সুনিশ্চিত: শেখ মুশতাক আহমদ দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে টানা ৫ দিনের ছুটি এবার কোনো ইলেকশন ইঞ্জিনিয়ারিং হবে না : ইসি মাছউদ এ দেশ যুবকদের হাতে তুলে দিতে চাই: শফিকুর রহমান জগন্নাথপুরে যৌথ বাহিনীর অভিযান: অস্ত্র-মাদক দ্রব্য উদ্ধার, গ্রেপ্তার ১ সুনামগঞ্জ-৩‘ধানের শীষের গণজোয়ারে ঈর্ষান্বিত হয়ে অপপ্রচার’ অভিযোগ বিএনপির জনগণকে সঙ্গে নিয়েই দেশ পুনর্গঠন করতে চাই : তারেক রহমান দুই দিন বন্ধ থাকবে দেশের সব দোকান-শপিং মল ইরানের সঙ্গে খুবই ভালো আলোচনা হয়েছে: ট্রাম্প সুনামগঞ্জ-৩, শেষ মুহূর্তে ১১ দলীয় জোটের একক প্রার্থী কে হচ্ছেন?

শান্তিগঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে প্রাইভেট কার খাদে, আহত-১

  • Update Time : বুধবার, ১৪ জানুয়ারী, ২০২৬

জগন্নাথপুর২৪ ডেস্ক::
শান্তিগঞ্জ উপজেলায় নিয়ন্ত্রণ হারিয়ে একটি প্রাইভেট কার সড়কের পাশের খালে পড়ে গেছে। দুর্ঘটনায় গাড়ির চালক ছাতক উপজেলার লক্ষণসোম গ্রামের শাকিল আহমদ (৩২) গুরুতর আহত হয়েছেন, তাকে উদ্ধার করে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

আজ বুধবার দুপুর ২টার দিকে শান্তিগঞ্জ উপজেলার পূর্ব পাগলা ইউনিয়নের নওগাঁও এলাকায় সিলেট-সুনামগঞ্জ আঞ্চলিক মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, দ্রুতগতিতে আসা ঢাকা মেট্রো-গ ১১-২৮-৮০ নম্বরের প্রাইভেট কারটি হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের খালে পড়ে যায়। দুর্ঘটনায় গাড়িটির সামনের অংশ সম্পূর্ণ দুমড়ে-মুচড়ে গেছে, ভেতরে আটকে পড়া চালককে গাড়ির বডি কেটে বের করা হয়।

খবর পেয়ে জয়কলস হাইওয়ে থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কার্যক্রম চালান। আহত ব্যক্তিকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে, তার অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। দুর্ঘটনার পর প্রাইভেট কারটি সড়কের পাশের খাদে পড়ে থাকতে দেখা গেছে।

জয়কলস হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুমন কুমার চৌধুরী বলেন, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কার্যক্রম পরিচালনা কওে, আহত ব্যক্তিকে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

শেয়ার করুন

Comments are closed.

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫
Design & Developed By ThemesBazar.Com