1. forarup@gmail.com : jagannthpur25 :
সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫, ০১:৪৭ অপরাহ্ন

শান্তিগঞ্জে মারপিট থামাতে গিয়ে শালিসকারী নিহত

  • Update Time : রবিবার, ১৬ নভেম্বর, ২০২৫

জগন্নাথপুর২৪ ডেস্ক::
শান্তিগঞ্জ উপজেলার সলফ গ্রামে দুইপক্ষের সংঘর্ষ থামাতে গিয়ে একপক্ষের আঘাতে এক শালিসকারী নিহত হয়েছেন। নিহত শালিশকারী রাজন খাঁ (৩৮) সলফ গ্রামের মুন্সী খাঁর ছেলে। ঘটনার পরপরই শান্তিগঞ্জ থানা পুলিশ অভিযান চালিয়ে সলফগ্রাম থেকে অভিযুক্ত দুই ব্যক্তিকে আটক করেছে।

জানা যায়, শুক্রবার (১৪ নভেম্বর) আছরের নামাজের আগে সলফ গ্রামের মসজিদের পাশে গ্রামের কালাশাহ পক্ষের রাসেম ও মারুফসহ অন্যান্য যুবকরা চিৎকার করে ফুটবল খেলতে থাকে। আছরের নামাজের আগে স্থানীয় মুসল্লী বারাম উল্লাহ (৭০) কালা শাহ পক্ষের রাসেম ও মারুফ সহ আরো যুবকদের চিৎকার না করে খেলতে এবং মাগরিবের নামাজের আগেই খেলা বন্ধ করতে বলেন। এসময় রাসেম ও মারুফের বারাম উল্লাহ ও মুসল্লীদের সাথে ঝগড়া-বিবাদ হয়। পরে আশপাশ থেকে স্থানীয় লোকজন বিবাদ থামায়। এই ঘটনার জেরে শুক্রবার (১৪ নভেম্বর) মাগরিবের নামাজের পর কালা শাহ পক্ষের রাসেম ও মারুফ সহ ৫/৬ জন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সলফ গ্রামের আব্দুল হান্নানের বাড়ির সামনে রাস্তায় মুসল্লী বারাম উল্লাহের ভাই হারিছ উল্লাহ (৬৫) ও আফরোজ আলীর ছেলে মনসুর (২৮) রাস্তায় পেয়ে আক্রমন করে। হারিছ উল্লাহ ও মনসুরকে বাঁচাতে শালিসকারী রাজন খাঁ এগিয়ে গেলে অভিযুক্তদের মারপিটর আঘাতে রাজন খাঁ মাথায় গুরুতর আঘাত পেয়ে মাটিতে লুটিয়ে পড়েন। তাৎক্ষণিক আশপাশ থেকে লোকজন এসে গুরুতর আহত অবস্থায় হারিছ উল্লাহ, মনসুর ও রাজন খাঁকে রাত ৮ টায় সুনামগঞ্জ সদর হাসপাতালে নিয়ে যান। পরে হারিস উল্লাহ ও রাজন খাঁর অবস্থার অবনতি হলে তাদেরকে সিলেট ওসমানীতে নিয়ে ভর্তি করা হয়। ওইদিন রাত সাড়ে ৯ টায় চিকিৎসাধীন অবস্থায় ওসমানী হাসপাতালে মারা যান। পরে কোতয়ালী থানা পুলিশ নিহত রাজন খাঁর লাশের সুরতহাল তৈরি করে ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করেন। খবর পেয়ে শান্তিগঞ্জ থানা পুলিশ অভিযান চালিয়ে কালাশাহ পক্ষের অভিযুক্ত সলফ গ্রামের মৃত মসুলিম উল্লাহের ছেলে রসিক মিয়া মোড়ল (৪৫) ও দিরাই থানা এলাকার মধুপুর গ্রামের মৃত নুর আলীর ছেলে লিটন মিয়া (৩৬) কে আটক করে।

শান্তিগঞ্জ থানার ওসি মো. আব্দুল আহাদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনার পরপরই অভিযান চালিয়ে দুইজনকে আটক করা হয়েছে। লিখিত অভিযোগ এখনো আসে নি। অভিযোগ পেলে দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

শেয়ার করুন

Comments are closed.

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫
Design & Developed By ThemesBazar.Com