1. forarup@gmail.com : jagannthpur25 :
রবিবার, ০৭ ডিসেম্বর ২০২৫, ০৪:১৬ পূর্বাহ্ন
শিরোনাম:
সামনের জাতীয় নির্বাচন আইনশৃঙ্খলা বাহিনীর জন্য বড় পরীক্ষা : পররাষ্ট্র উপদেষ্টা সিলেটে জামায়াতে আমীর/রাজনৈতিক দাদাগিরি আর বরদাশত করা হবে না খালেদা জিয়া সুস্থ হয়ে উঠবেন, গুজবে বিভ্রান্ত হবেন না: ডা. জাহিদ পেঁয়াজের দাম বাড়ল কেজিপ্রতি ৩৫ টাকা জগন্নাথপুরে ফসলরক্ষা বেড়িবাঁধ নির্মাণের লক্ষ্যে গণশুনানি অনুষ্ঠিত ইসলাম ন্যায়বিচারে উৎসাহিত করে সব রাজনৈতিক দল প্রস্তুত হওয়ার পরই নির্বাচনের তফসিল হোক: নাহিদ ইসলাম জগন্নাথপুরে জামায়াতের গণমিছিল ও সমাবেশ অনুষ্ঠিত জগন্নাথপুরে শনিবার বিদ্যুৎ থাকবে না ৮ ঘন্টা জগন্নাথপুরে অগ্নিকাণ্ডে পুড়ল ১১ দোকান, ফায়ার সার্ভিস না আসায় ক্ষুব্দ স্থানীয়রা

শান্তিগঞ্জে ৬০ কেজি গাঁজাসহ পিকআপ জব্দ করলো পুলিশ

  • Update Time : সোমবার, ২৪ নভেম্বর, ২০২৫

জগন্নাথপুর২৪ ডেস্ক::
সুনামগঞ্জের শান্তিগঞ্জে পুলিশের বিশেষ অভিযানে ৬০ কেজি গাঁজা ও গাঁজা পরিবহনে ব্যবহৃত একটি পিকআপ গাড়ি উদ্ধার করা হয়েছে।
গতকাল রোববার দিবাগত রাত রাত সাড়ে ১২টার দিকে এ অভিযান চালানো হয়।

পুলিশ জানায়, সুনামগঞ্জ জেলার পুলিশ সুপার তোফায়েল আহাম্মেদের নির্দেশনায় এবং জগন্নাথপুর সার্কেলের সহকারী পুলিশ সুপারের তত্ত্বাবধানে শান্তিগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ আব্দুল আহাদের নেতৃত্বে এসআই ইসমাইল মিয়া, এএসআই রুবেল আহমদসহ সঙ্গীয় ফোর্স অভিযান পরিচালনা করেন।

অভিযানকালে ২নং জয়কলস ইউনিয়নের সদরপুর ব্রিজসংলগ্ন সিলেট-সুনামগঞ্জ আঞ্চলিক মহাসড়কে একটি পিকআপকে থামানোর সংকেত দিলে চালকসহ অজ্ঞাতনামা ৩–৪ জন গাড়িটি রেখে পালিয়ে যায়। পরে পিকআপটি তল্লাশি করে চারটি চটের বস্তা থেকে বারোটি বড় প্যাকেটে মোট ৬০ কেজি গাঁজা উদ্ধার করা হয়। গাড়িটির রেজিস্ট্রেশন নম্বর— সিলেট মেট্রো-ন-১১-১০২২।

শান্তিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল আহাদ জানান, ঘটনা সংশ্লিষ্ট ব্যক্তিদের সনাক্ত ও গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

শেয়ার করুন

Comments are closed.

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫
Design & Developed By ThemesBazar.Com