জগন্নাথপুর২৪ ডেস্ক::
সুনামগঞ্জ-৩ (জগন্নাথপুর-শান্তিগঞ্জ) আসনে বাংলাদেশ খেলাফত মজলিসের নায়েবে আমীর অ্যাডভোকেট মাওলানা শাহীনুর পাশা চৌধুরীর (রিক্সা) প্রতীকে সমর্থন জানিয়ে ইসলামী আন্দোলনের নেতা কর্মীরা একাত্মতা জানিয়ে গণসংযোগ করেছেন। মঙ্গলবার বিকাল ৩টায় শান্তিগঞ্জ উপজেলার নোয়াখালী বাজারে মাওলানা শাহীনুর পাশা চৌধুরী (রিক্সা) গণসংযোগে গেলে সেখানে আনুষ্ঠানিকভাবে ইসলামী আন্দোলনের নেতা কর্মীরা একাত্মতা পোষণ করেন।
এ সময় উপস্থিত ছিলেন ইসলামী শাসনতন্ত্র আন্দোলন সুনামগঞ্জ জেলা সহ সভাপতি ক্বারী মুহিব্বুল হক, সহ সভাপতি মৌলভী হোসাইন আহমদ, সেক্রেটারী মাওলানা সোহেল আহমদ, ইসলামী শাসনতন্ত্র আন্দোলনের নেতা ডা. মাওলানা সালেহ আহমদ, মাওলানা মনিরুল ইসলাম, জামাল আহমদ, শাহজাহান মিয়া, হারুন আহমদ, বুরহান উদ্দীন, বাংলাদেশ খেলাফত মজলিস শান্তিগঞ্জ উপজেলার সভাপতি কাজী মাওলানা মো. জমিরুল ইসলাম মমতাজ, নির্বাহী সভাপতি মাওলানা ছমির উদ্দীন সালেহ, সহ সভাপতি হাফিজ মাওলানা নাজমুল ইসলাম, শিমুলবাক ইউনিয়নের সভাপতি হাফিজ সাব্বির আহমদ, পাথারিয়া ইউনিয়নের সভাপতি কাজী মাওলানা আব্দুল আলী, হাফিজ মাওলানা ওবাদ উল্লাহ, হাফিজ জুনাইদ কবির প্রমুখ।
ইসলামী শাসনতন্ত্র আন্দোলন সুনামগঞ্জ জেলা শাখার সহ সভাপতি ক্বারী মুহিব্বুল হক জানান, আমাদের দলের কোন প্রার্থী সুনামগঞ্জ-৩ আসনে না থাকায় আলিম ওলামাদের সম্মান দিয়ে আমরা আমাদের দ্বীনি ভাইকে সমর্থন দিয়েছি। ১১ দলের মনোনীত প্রার্থী বাংলাদেশ খেলাফত মজলিসের নায়েবে আমীর এডভোকেট মাওলানা শাহীনুর পাশা চৌধুরী এই এলাকার পরিচিত মুখ এবং অভিজ্ঞতা সম্পন্ন একজন মানুষ। আমরা আমাদের এই অঞ্চলের উন্নয়নের স্বার্থে উনাকে সমর্থন দিয়েছি। সুনামগঞ্জ ভ্রমণ
ইসলামী শাসনতন্ত্র আন্দোলনের সুনামগঞ্জ জেলা শাখার সেক্রেটারী মাওলানা সোহেল আহমদ জানান, আজ থেকে আমরা সকল বিভেদ ভুলে গিয়ে আমাদের এলাকার উন্নয়নের স্বার্থে ও আমাদের দ্বীনি আলিম ওলামাদের সম্মানে মাওলানা শাহীনুর পাশা চৌধুরীকে সমর্থন দিয়েছি।
১১ দলীয় ঐক্যের মনোনীত সংসদ সদস্য প্রার্থী বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় নায়েবে আমীর অ্যাডভোকেট মাওলানা শাহীনুর পাশা চৌধুরী বলেন, আমার জন্য একটি আনন্দের দিন। আমাদের দ্বীনি ভাইয়েরা আজ আমাকে যে সম্মান দেখিয়েছে তা স্মরণীয় হয়ে থাকবে। উনাদের ঋণ আমি কোন দিনও শোধ করতে পারবো না।
পরে উভয় দলের নেতাকর্মীরা নোয়াখালী বাজারে ব্যাপক গণসংযোগ করে রিক্সা মার্কার লিফলেট বিতরণ করেন ও ভোটারদের কাছে ভোট প্রার্থনা করেন।
বিকাল সাড়ে ৫টায় শিমুলবাক ইউনিয়নের নুরপুর পয়েন্টে পথসভায় বক্তব্য দেন উভয় দলের নেতাকর্মীরা। এ সময় মাওলানা শাহীনুর পাশা চৌধুরীর রিকশা প্রতীকের পক্ষে এলাকাবাসীর কাছে ভোট প্রার্থনা করেন।