1. forarup@gmail.com : jagannthpur25 :
বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৭:২১ পূর্বাহ্ন
শিরোনাম:
আল্লাহর সিদ্ধান্তে সন্তুষ্ট থাকা ঈমানের দাবি স্বামী-স্ত্রী ও নবজাতকের লাশ/ বাসায় ডেকে আনা ব্যক্তিই কেড়ে নেন তিন প্রাণ: পিবিআই দিরাইয়ে জলমহাল থেকে দেড় কোটি টাকার মাছ লুটের অভিযোগ বিদ্যুৎ সংকট কমবে কবে, জানালেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষ্যে জগন্নাথপুরে র‍্যালি ও আলোচনাসভা ​ জ্বালানি সংকট উত্তরণে সংসদে বিরোধী দলের ৪ প্রস্তাব, সরকারের পরিকল্পনা তুলে ধরলেন প্রতিমন্ত্রী দুর্গন্ধের উৎস খুঁজতে গিয়ে বাড়িতে মিললো যুবকের অর্ধগলিত মরদেহ সত্য প্রতিষ্ঠায় ন্যায় ও শিষ্টাচারের গুরুত্ব ১০ বার ডেকেও আসেননি নার্স! জগন্নাথপুর হাসপাতালে রোগীর মৃত্যু, অবহেলার অভিযোগ প্রাথমিক বিদ্যালয়ের বদলি অনির্দিষ্টকালের জন্য স্থগিত

শেখ হাসিনার মতো প্রজ্ঞাবান দেখিনি- সুরঞ্জিত সেনগুপ্ত

  • Update Time : শুক্রবার, ১৭ জুলাই, ২০১৫
  • ১১০২ Time View

জগন্নাথপুর টুয়েন্টিফোর ডেস্ক-আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য সুরঞ্জিত সেনগুপ্ত বলেছেন, সৈয়দ আশরাফুল ইসলামকে জনপ্রশাসন মন্ত্রণালয়ের মন্ত্রী বানিয়ে রাজনীতিতে আবারও প্রজ্ঞার পরিচয় দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, ‘আমার রাজনীতির জীবনে সর্বোচ্চ নির্বাহী ক্ষমতায় যাঁরা ছিলেন তাদের মধ্যে শেখ হাসিনার মতো শক্তিশালী ও প্রজ্ঞাবান দেখিনি।’
আজ শুক্রবার দুপুরে রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে নৌকা সমর্থক গোষ্ঠী আয়োজিত ‘চলমান রাজনীতি’ শীর্ষক এক আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন তিনি। খবর বাসসের।
সৈয়দ আশরাফুল ইসলামকে দপ্তর দেওয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানান সুরঞ্জিত। তিনি আরও বলেন, আশরাফকে জনপ্রশাসন মন্ত্রণালয়ের মন্ত্রী বানানোয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশের মানুষ প্রশংসার চোখে দেখছেন। এরই মধ্য দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাজনীতিতে আরেকবার প্রজ্ঞার পরিচয় দিলেন।
সৌদি আরবে আটক শিশু রাজন হত্যাকারী কামরুলকে দ্রুত দেশে ফিরিয়ে আনার বিষয়টি নিশ্চিত করতে আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি আহ্বান জানিয়ে আওয়ামী লীগের এই নেতা বলেন, এ ঘটনা মর্মান্তিক। হত্যাকারীকে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে।আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য সুরঞ্জিত সেনগুপ্ত বলেছেন, সৈয়দ আশরাফুল ইসলামকে জনপ্রশাসন মন্ত্রণালয়ের মন্ত্রী বানিয়ে রাজনীতিতে আবারও প্রজ্ঞার পরিচয় দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, ‘আমার রাজনীতির জীবনে সর্বোচ্চ নির্বাহী ক্ষমতায় যাঁরা ছিলেন তাদের মধ্যে শেখ হাসিনার মতো শক্তিশালী ও প্রজ্ঞাবান দেখিনি।’
আজ শুক্রবার দুপুরে রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে নৌকা সমর্থক গোষ্ঠী আয়োজিত ‘চলমান রাজনীতি’ শীর্ষক এক আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন তিনি। খবর বাসসের।
সৈয়দ আশরাফুল ইসলামকে দপ্তর দেওয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানান সুরঞ্জিত। তিনি আরও বলেন, আশরাফকে জনপ্রশাসন মন্ত্রণালয়ের মন্ত্রী বানানোয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশের মানুষ প্রশংসার চোখে দেখছেন। এরই মধ্য দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাজনীতিতে আরেকবার প্রজ্ঞার পরিচয় দিলেন।
সৌদি আরবে আটক শিশু রাজন হত্যাকারী কামরুলকে দ্রুত দেশে ফিরিয়ে আনার বিষয়টি নিশ্চিত করতে আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি আহ্বান জানিয়ে আওয়ামী লীগের এই নেতা বলেন, এ ঘটনা মর্মান্তিক। হত্যাকারীকে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com