1. forarup@gmail.com : jagannthpur25 :
মঙ্গলবার, ২০ জানুয়ারী ২০২৬, ১১:৪৩ অপরাহ্ন
শিরোনাম:
সুনামগঞ্জ-৩ জোটের ভোট থেকে সরে গেলেন জামায়াত প্রার্থী ইয়াসীন, পাশার সঙ্গে লড়বেন তালহা- মুশতাক শহীদ ওসমান হাদির পরিবারকে ফ্ল্যাট কিনতে ১ কোটি টাকা দিচ্ছে সরকার জগন্নাথপুরে আইনশৃঙ্খলা কমিটির সভা: ‘নিরপরাধ কেউ যেন হয়রানির শিকার না হয়’ মাইকে ঘোষণা দিয়ে হামলা হয় র‍্যাব সদস্যদের ওপর গ্রিনল্যান্ডে সামরিক বিমান পাঠালেন ট্রাম্প অযৌক্তিক চাপেও বাংলাদেশকে ভারতে খেলতে বাধ্য করা যাবে না: আইন উপদেষ্টা আল্লাহর রহমত ও দয়া অপরিসীম জগন্নাথপুরের সন্তান বৃটিশ-বাংলাদেশী এভারেস্ট জয়ী আকিকে সংবর্ধনা প্রশাসনে রদবদল হয়েছে লটারির মাধ্যমে, পক্ষপাতের সুযোগ নেই— এনসিপিকে প্রধান উপদেষ্টা মানুষের পাশে দাঁড়ানোই সবচেয়ে বড় রাজনীতি : তারেক রহমান

শোক ও সবর : নববী আদর্শে জীবনচর্চা

  • Update Time : শনিবার, ৩ জানুয়ারী, ২০২৬
মানুষ কেবল বিশ্বাসী সত্তা নয়; সে অনুভূতির মানুষও। প্রিয়জনের বিদায়ে চোখের জল ঝরা, হৃদয় ভারাক্রান্ত হওয়া; এগুলো মানবস্বভাবেরই অংশ। ইসলাম এই স্বাভাবিক মানবিক অনুভূতিকে অস্বীকার করেনি, বরং তাকে দিয়েছে সংযম, সবর ও আল্লাহর সন্তুষ্টির সীমার ভেতরে রাখার সুস্পষ্ট নির্দেশনা। শোক থাকবে, কিন্তু তা যেন ঈমানকে ভেঙে না দেয়; ব্যথা থাকবে, কিন্তু তা যেন অভিযোগে পরিণত না হয়।

এটাই ইসলামের ভারসাম্যপূর্ণ দৃষ্টিভঙ্গি। 

এই ভারসাম্যের জীবন্ত দৃষ্টান্ত আমরা পাই রাসুলুল্লাহ (সা.)-এর পবিত্র জীবনে। বিশেষ করে তার প্রিয় পুত্র ইব্রাহিম (রা.)-এর ইন্তেকালের মুহূর্তে নবীজির আচরণ শোক মোকাবিলায় এক অনুপম আদর্শ হয়ে আছে। সেখানে আছে অশ্রু, আছে হৃদয়ের ব্যথা; আবার একই সঙ্গে আছে আল্লাহর ফয়সালার প্রতি পূর্ণ সন্তুষ্টি ও আত্মসমর্পণ।

এই প্রেক্ষাপটেই সাহাবি আনাস ইবনে মালিক (রা.) থেকে বর্ণিত নিম্নোক্ত হৃদয়স্পর্শী হাদিসটি আমাদের জন্য গভীর তাৎপর্য বহন করে—

‘আনাস ইবনে মালিক (রা.) থেকে বর্ণিত, তিনি বলেন, আমরা আল্লাহর রাসুল (সা.)-এর সঙ্গে আবু সায়ফ কর্মকারের নিকট গেলাম। তিনি ছিলেন (নবী-তনয়) ইব্রাহিম (রা.)-এর দুধ সম্পর্কীয় পিতা। আল্লাহর রাসুল (সা.) ইব্রাহিম (রা.)-কে তুলে নিয়ে চুমু খেলেন এবং নাকে-মুখে লাগালেন। অতঃপর (আরেকবার) আমরা তার (আবু সায়ফের) বাড়িতে গেলাম।

তখন ইব্রাহিম (রা.) মুমূর্ষু অবস্থায়। এতে আল্লাহর রাসুল (সা.)-এর উভয় চক্ষু থেকে অশ্রু ঝরতে লাগল। তখন আবদুর রহমান ইবনে আওফ (রা.) বললেন, হে আল্লাহর রাসুল! আর আপনিও? (ক্রন্দন করছেন?) তখন তিনি বললেন, অশ্রু প্রবাহিত হয় আর হৃদয় হয় ব্যথিত। তবে আমরা মুখে তা-ই বলি, যা আমাদের রব পছন্দ করেন। আর হে ইব্রাহিম! তোমার বিচ্ছেদে আমরা অবশ্যই শোকসন্তপ্ত।
(বুখারি, হাদিস : ১৩০৩) 

এই হাদিস আমাদের স্পষ্টভাবে শিক্ষা দেয় যে ইসলাম শোককে নিষিদ্ধ করেনি, বরং শোককে দিয়েছে শালীনতা ও ঈমানের নিয়ন্ত্রণ।

চোখের অশ্রু, হৃদয়ের ব্যথা—এগুলো দুর্বলতার পরিচয় নয়, বরং মানবিকতার স্বাভাবিক বহিঃপ্রকাশ। তবে ইসলাম কঠোরভাবে নিষেধ করেছে এমন সব আচরণ, যা আল্লাহর ফয়সালার প্রতি অসন্তোষ প্রকাশ করে। যেমন—বুক চাপড়ানো, উচ্চৈঃস্বরে বিলাপ করা, ভাগ্যকে দোষারোপ করা কিংবা মুখে এমন কথা বলা, যা আল্লাহকে অসন্তুষ্ট করে।

রাসুলুল্লাহ (সা.) আমাদের শিখিয়ে গিয়েছেন : ‘শোক থাকবে, কিন্তু তা হবে সংযত; কষ্ট থাকবে, কিন্তু অভিযোগ থাকবে না; অশ্রু ঝরবে, কিন্তু জিহ্বা আল্লাহর রিজার সীমা অতিক্রম করবে না।’

এই হাদিসে আমাদের প্রিয়জন হারানোর কঠিন সময়ে আমাদের দায়িত্ব হলো ধৈর্য ধারণ করা, আল্লাহর ফয়সালার প্রতি সন্তুষ্ট থাকা এবং নিজেদের শোককে ঈমানের সৌন্দর্যে রূপ দেওয়ার সবক শিক্ষা দেয়।

আসুন, আমরা শোককে অস্বীকার না করে তাকে সবর, তাওহিদ ও আখিরাতমুখী বিশ্বাসে পরিণত করি। আল্লাহ যেন আমাদের বিপদের মুহূর্তে এমন ভাষাই উচ্চারণ করার তাওফিক দেন, যা তিনি পছন্দ করেন এবং এমন শোকই ধারণ করার শক্তি দেন, যা আমাদের ঈমানকে আরো দৃঢ় করে। সৌজন্যে কালের কণ্ঠ

শেয়ার করুন

Comments are closed.

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫
Design & Developed By ThemesBazar.Com