1. forarup@gmail.com : jagannthpur25 :
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২০ পূর্বাহ্ন
শিরোনাম:
মন্দ ধারণার সুযোগ না দেওয়া: নবীজির জীবন থেকে একটি শিক্ষা সুনামগঞ্জে ডোবায় মাছ ধরা নিয়ে চাচাতো ভাইয়ের সঙ্গে হাতাহাতির ঘটনায় এক ব্যক্তিরমৃত্যু সিলেটে রাষ্ট্রপতি:আমরা ফ্যাসিস্ট সরকারকে হটিয়ে গণতন্ত্র ফিরে পেয়েছি, এখন গণতন্ত্রকে রক্ষা করাই প্রধান কাজ মানবতাবিরোধী অপরাধের মামলায় ওবায়দুল কাদেরসহ ৭ জনের মৃত্যুদণ্ড মরণোত্তর দেহদান করে প্রশংসায় ভাসছেন জগন্নাথপুরের যুবক লিটন দাশ বানিয়াচংয়ে মাছ ধরা নিয়ে সংঘর্ষে নিহত ১, আহত ১০ মদিনায় ১১ কোটি টন দুর্লভ খনিজ-ইউরেনিয়ামের সন্ধান পেল সৌদি আরব ডিএমপির কড়া বার্তা:আ.লীগের মিছিল ঠেকাতে ব্যর্থ হলে দায় নিতে হবে ওসি-ডিসিকে কোরআনের বর্ণনায় অন্তরের সুস্থতা ও অসুস্থতা ময়মনসিংহ মেডিক্যালে আগুন, পদদলিত হয়ে ৬ জনের মৃত্যু

শ্বশুর বাড়ি যাওয়ার পথে নববধূ অপহরন-অতঃপর উদ্ধার আটক ২

  • Update Time : রবিবার, ১১ ডিসেম্বর, ২০১৬
  • ২৪৭ Time View

সিলেট প্রতিনিধি:সিলেট শহরতলীর টুকেরবাজার তেমুখী থেকে অপহৃত কনেকে তিন ঘন্টার মাথায় ওসমানী মেডিকেল কলেজের সম্মুখ থেকে উদ্ধার করেছে কোতয়ালী থানা পুলিশ। এ ঘটনার সাথে সম্পৃক্ততার অভিযোগে জকিগঞ্জ উপজেলার বড়গ্রামের মৃত রঞ্জন নাথের ছেলে সুশান্ত দেবনাথ (৩০) ও সুনামগঞ্জের বড়পাড়া গ্রামের মুজিবুর রহমানের ছেলে রবি মিয়াকে (২৫) আটক করেছে পুলিশ। ভিকটিমসহ আটক ২ জনকে কোতয়ালী থানা কাস্টডিতে রাখা হয়েছে। জব্দ করা হয়েছে একটি মাইক্রোবাস ও একটি মোটর সাইকেল।
কোতয়ালী মডেল থানার ইন্সপেক্টর (তদন্ত) মো. নুরুল আফসার সংবাদ মাধ্যমকে জানান, রাত দশটার দিকে ওসমানী মেডিকেলের সম্মুখে একটি মাইক্রোবাস থেকে ভিকটিমকে উদ্ধার করে হাসপাতাল ফাঁড়ি পুলিশ।
সিলেটের কোম্পানীগঞ্জের জীবনপুর গ্রামের পকিল দেবনাথের মেয়ে শাপলা দেবনাথকে (২২) শুক্রবার বিয়ে করেন দিরাইর সুতারগাঁওয়ের রবিন্দ দেবনাথের ছেলে নিখিলেস দেবনাথ (২৭)। বিয়ের পর কনেকে নিয়ে আজ দিরাইর উদ্দেশ্যে রওয়ানা হন। শনিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে তেমুখী পয়েন্টের সফাত উল্যাহ ফিলিং স্টেশনে অতিক্রমের সময় অপহৃত হন কনে শাপলা।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com