1. forarup@gmail.com : jagannthpur25 :
রবিবার, ০৭ ডিসেম্বর ২০২৫, ০৩:৫২ পূর্বাহ্ন
শিরোনাম:
সামনের জাতীয় নির্বাচন আইনশৃঙ্খলা বাহিনীর জন্য বড় পরীক্ষা : পররাষ্ট্র উপদেষ্টা সিলেটে জামায়াতে আমীর/রাজনৈতিক দাদাগিরি আর বরদাশত করা হবে না খালেদা জিয়া সুস্থ হয়ে উঠবেন, গুজবে বিভ্রান্ত হবেন না: ডা. জাহিদ পেঁয়াজের দাম বাড়ল কেজিপ্রতি ৩৫ টাকা জগন্নাথপুরে ফসলরক্ষা বেড়িবাঁধ নির্মাণের লক্ষ্যে গণশুনানি অনুষ্ঠিত ইসলাম ন্যায়বিচারে উৎসাহিত করে সব রাজনৈতিক দল প্রস্তুত হওয়ার পরই নির্বাচনের তফসিল হোক: নাহিদ ইসলাম জগন্নাথপুরে জামায়াতের গণমিছিল ও সমাবেশ অনুষ্ঠিত জগন্নাথপুরে শনিবার বিদ্যুৎ থাকবে না ৮ ঘন্টা জগন্নাথপুরে অগ্নিকাণ্ডে পুড়ল ১১ দোকান, ফায়ার সার্ভিস না আসায় ক্ষুব্দ স্থানীয়রা

সড়কের পাশে জ্বালানি তেল বিক্রি সাময়িক বন্ধ থাকবে : স্বরাষ্ট্র উপদেষ্টা

  • Update Time : মঙ্গলবার, ১১ নভেম্বর, ২০২৫

জগন্নাথপুর২৪ ডেস্ক::

সড়কের পাশে জ্বালানি তেল বিক্রি সাময়িক বন্ধ থাকবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। কারণ এসব জ্বালানি ব্যবহার করে অঘটন ঘটানো হয়।
মঙ্গলবার সচিবালয়ে সংবাদকর্মীদের সঙ্গে আলাপকালে এ তথ্য জানান তিনি।
স্বরাষ্ট্র উপদেষ্টা বলেছেন, আগামী ১৩ই নভেম্বর কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ঘোষিত লকডাউন ঘিরে সরকার সতর্ক অবস্থানে রয়েছে। এতে আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই।

তিনি সতর্ক করে বলেন, কোনো ধরনের সন্ত্রাস সহ্য করা হবে না এবং কাউকেই ছাড় দেয়া হবে না। সন্দেহভাজন কাউকে দেখা গেলে দ্রুত আইনশৃঙ্খলা বাহিনীকে জানানোর আহ্বান জানান তিনি।
তিনি আরও জানান, লকডাউনকে কেন্দ্র করে মাঠে টহল জোরদার করা হয়েছে এবং গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোর নিরাপত্তা ব্যবস্থা আরও শক্তিশালী করা হয়েছে। একই সঙ্গে অস্ত্র উদ্ধারের অভিযানও অব্যাহত আছে। এ ছাড়া, রাস্তার ধারে পেট্রোল বিক্রি সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে, কারণ এসব জ্বালানি ব্যবহার করে অঘটন ঘটানো হয়।

স্বরাষ্ট্র উপদেষ্টা আরও বলেন, কিছু এলাকায় বিচ্ছিন্ন ঘটনা ঘটলেও বড় ধরনের কোনো সহিংসতা ঘটেনি। এ ধরনের ঘটনা প্রতিরোধে আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি সাধারণ জনগণকেও সহযোগিতা করতে হবে। তিনি বলেন, সন্দেহভাজন কাউকে দেখলে ধরিয়ে দিন, তবে আইন নিজের হাতে তুলে নেবেন না। সূত্র-মানব জমিন

শেয়ার করুন

Comments are closed.

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫
Design & Developed By ThemesBazar.Com