1. forarup@gmail.com : jagannthpur25 :
বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ১০:২৪ অপরাহ্ন
শিরোনাম:
প্রধানমন্ত্রী তারেক রহমানের উদ্যোগে তৃণমূল উন্নয়নে গতি আসছে: মিজান চৌধুরী জগন্নাথপুরে দুই দোকানিকে ২৫ হাজার টাকা অর্থদণ্ড গাজীপুরে ওষুধ কারখানায় আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে সেনাবাহিনী সিলেটে জুয়ার আসরে পুলিশের হানা, নদীতে ঝাঁপ দিয়ে প্রাণ গেল বৃদ্ধের মানবতাবিরোধী অপরাধ : ১০ বছরের সাজা থেকে খালাস চেয়ে ইনুর আপিল ডেঙ্গুর সচেতনতায় পাড়া-মহল্লায় মাইকিংয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর ইরান নিয়ে সম্ভবত আমরা বাড়াবাড়ি করে ফেলেছি: ট্রাম্প আল্লাহর ওপর আস্থা রাখার সহজ ৫ উপায় জগন্নাথপুরের কালনীরচর-ওসমানীনগরে হামলা-লুটপাটের অভিযোগ, নিরাপত্তা চেয়ে সংবাদ সম্মেলন প্রথম শ্রেণিতে লটারি, দ্বিতীয় থেকে নবমে ভর্তিতে পরীক্ষা

সড়কে ডাকাতি ও চুরির ঘটনায় ৬ পুলিশের বদলি

  • Update Time : বৃহস্পতিবার, ২২ মার্চ, ২০১৮
  • ৩৩২ Time View

জগন্নাথপুর২৪ ডেস্ক::ফরিদপুরের ভাঙ্গা হাইওয়ে থানা থেকে ৬ পুলিশ সদস্যকে বদলি করা হয়েছে। সড়কে ডাকাতি ও পুলিশের টাকা পুলিশই চুরির করার অপরাধে হাইওয়ে পুলিশ সুপার মো. জাহাঙ্গীর আলম মঙ্গলবার রাতে তাদের বিভিন্ন জেলায় বদলি করেন।

বদলির ঘটনায় হাইওয়ে থানার পুলিশের মধ্যে বদলি আতঙ্ক বিরাজ করছে। যাদের বদলি করা হয়েছে তারা হলেন কনস্টেবল প্রদীপ (ড্রাইভার), কনস্টেবল হানিফ, মনোয়ার, শাকিল, শরীফুল ও এটিএসআই কাসেম।

সূত্র জানায়, ভাঙ্গা হাইওয়ে পুলিশ ব্যারাকে এক পুলিশ সদস্যের ট্রাঙ্ক ভেঙে টাকা চুরির সময় হাতেনাতে ধরা পড়েন পুলিশ সদস্য প্রদীপ। এছাড়া রোববার রাতে সদরদী এলাকায় সড়কে গাছ ফেলে ডাকাতি চেষ্টা করে ডাকাতরা। রাতে পুলিশ টহল থাকলেও কীভাবে গাছ ফেলে ডাকাতির চেষ্টা করা হয় তা নিয়ে প্রশ্ন ওঠে। এ দুটি ঘটনা জানতে পেরে হাইওয়ে পুলিশ সুপার ছয়জনকে বদলির আদেশ দেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com