1. forarup@gmail.com : jagannthpur25 :
শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম:
সুসম্পর্ক বজায় রাখতে ইসলামের নির্দেশনা আজ সকাল ১১টায় কাতিয়া মাদরাসায় মাওলানা ইমদাদুল্লাহর জানাজা, হাজার হাজার মানুষের উপস্থিতির সম্ভাবনা চ্যালেঞ্জে বাজিমাত: এবার গোল্ডেন জিপিএ-৫ পেল জগন্নাথপুর স্বরূপ চন্দ্র সরকারি উচ্চ বিদ্যালয়ের রোহিত গুলশানে আওয়ামী লীগ-ছাত্রলীগের মিছিল, ককটেল বিস্ফোরণ, গ্রেপ্তার ‘স্থানীয় সরকার নির্বাচনে দলের প্রতীক নয়, সমর্থন থাকবে’ হাদিসের বাণী:রাস্তায় চলাচলের সময় যেসব আদব মেনে চলা জরুরি বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের সংসদীয় স্থানীয় কমিটি সদস্য হলেন এমপি কয়ছর আহমদ চ্যালেঞ্জ করে জিপিএ-৫ পেল জগন্নাথপুরের ফারহা ও পূর্বা জগন্নাথপুরে গাছ থেকে পড়ে যুবকের মৃত্যু মাওলানা ইমদাদুল্লাহর মৃত্যুতে কয়ছর আহমদ এমপির শোক ও সমবেদনা প্রকাশ

সাংবাদিক উজ্জ্বল মেহেদীর মোটর সাইকেল চুরি

  • Update Time : শুক্রবার, ১০ ফেব্রুয়ারী, ২০১৭
  • ৩৬৩ Time View

স্টাফ রিপোর্টার::
সিলেট নগরের পাঠানটুলা এলাকায় পূবালী ব্যাংকের সামনে থেকে প্রথম আলোর সিলেটের নিজস্ব প্রতিবেদক উজ্জ্বল মেহেদীর মোটরসাইকেলটি চুরি হয়েছে। বৃহস্পতিবার দুপুরের দিকে এ ঘটনা ঘটে। খবর পেয়ে মহানগর পুলিশের জালালাবাদ থানাসহ কোতোয়ালি থানার পুলিশের দুটো দল ঘটনাস্থল পরিদর্শন করে তাৎক্ষনিক সন্ধান তৎপরতা চালিয়েও চুরি হওয়া মোটরসাইকেলের কোনো খোঁজ পায়নি। এ ঘটনায় রাতে মহানগর পুলিশের জালালাবাদ থানায় একটি এজাহার দাখিল করা হয়েছে।
উজ্জ্বল মেহেদী জানান, দুপুর একটার দিকে তিনি পেশাগত কাজে পাঠানটুলা মোড়ে যান। পূবালী ব্যাংকের পাঠানটুলা শাখার সামনে অন্যান্য মোটরসাইকেলের সঙ্গে তিনি তাঁর লাল রঙের ১০০ সিসি হিরো হোন্ডা স্পেøনডার মোটরসাইকেলটি (ঢাকা মেট্টো-হ-৩৭-৮৬০৫) লক করে রেখে পূবালী ব্যাংকে যান। সেখানে মাছরাঙা টেলিভিশন সিলেটের ব্যুরোপ্রধান ও স্থানীয় একটি পত্রিকার ফটোসাংবাদিক মিঠু দাসকে নিয়ে বের হয়ে দেখেন তাঁর মাটরসাইকেল নেই। সহকর্মী সাংবাদিকেরা তাৎক্ষনিক পুলিশকে জানালে জালালাবাদ ও কোতোয়ালি থানার টহল পুলিশের দুটো দল ঘটনাস্থলে গিয়ে চুরির সত্যতা পায়। তবে তাৎক্ষনিক খোঁজখবর করেও চুরি হওয়া মোটরসাইকেলের কোনো সন্ধান পায়নি।
যোগাযোগ করলে সিলেট কোতোয়ালি থানার সহকারী কমিশনার (এসি) নুরুল হুদা আশরাফী প্রথম আলোকে জানান, মোটরসাইকেলসহ চোরকে ধরতে পুলিশের একাধিক দল মাঠে তৎপরতা চালিয়েছে। জালালাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আখতার হোসেন জানান, নগরের বিভিন্ন নিরাপত্তা চৌকিতে মোটরসাইকলের বিবরণসহ তথ্য পাঠানো হয়েছে। এ ছাড়া, নগরের বাইরেও এ ব্যাপারে তৎপরতা চালানো হয়েছে।
ঘটনাস্থল পরিদর্শনকালে পুলিশের কাছে এলাকাবাসীরা জানান, পাঠানটুলা মোড় এলাকা জালালাবাদ, কোতোয়ালি ও বিমানবন্দর থানার অধীন হওয়ায় তিনটি থানার টহল পুলিশ নিয়মিত টহলে থাকে। এরপরও ঘটনাস্থল থেকে প্রায়ই মোটরসাইকেল চুরি হয়। এ ব্যাপারে ব্যাংক কর্তৃপক্ষসহ আশপাশের ব্যবসাপ্রতিষ্ঠানকে পুলিশের পক্ষ থেকে ক্লোজ সার্কিট ক্যামেরা স্থাপনের পরামর্শ দেওয়া হলেও ব্যাংকসহ সংশ্লিষ্ট ব্যবসায়ীরা এ ব্যাপারে কোনো পদক্ষেপ নিচ্ছেন না।
যোগাযোগ করলে পূবালী ব্যাংকের পাঠানটুলা শাখার ব্যবস্থাপক মো. শফিক উদ্দিন ভূইয়া বলেন, সিসি ক্যামেরা বসানোর বিষয়টি উর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। পাঠানটুলা মোড়ে নিয়মিত পুলিশ টহল থাকার পরও একের পর এক মোটরসাইকেল চুরি হওয়ার বিষয়টি সত্যিই উদ্বেগের।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com