1. forarup@gmail.com : jagannthpur25 :
মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ১২:৫০ পূর্বাহ্ন
শিরোনাম:
জগন্নাথপুরে বাড়ি বাড়ি গিয়ে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, লেনদেন করলে আইনি ব্যবস্থা জগন্নাথপুর বাজারে সোনার দোকানে দুঃসাহসিক চুরি, প্রায় ২৫ লাখ টাকার স্বর্ণালঙ্কার লুট চিলাউড়া-হলদিপুর ইউনিয়নে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন শারদীয় দুর্গোৎসব উপলক্ষে জগন্নাথপুর থানার উদ্যোগে আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা ইউপি নির্বাচনের চূড়ান্ত তারিখ ঘোষণা, প্রথম ধাপে ভোট ২১ জানুয়ারি অন্তঃসত্ত্বা স্ত্রীকে গলা কেটে হত্যার পর ৯৯৯-এ ফোন, স্বামী আটক দুর্গাপূজায় আইনশৃঙ্খলা রক্ষায় সুনামগঞ্জে ১৫ জন ম্যাজিস্ট্রেট নিয়োগ ইউপি ভোটের সময়সূচি নির্ধারণে বৈঠক আজ আল-কোরআনে ব্যবসা-বাণিজ্য চাঁদাবাজদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে প্রধানমন্ত্রীর কঠোর নির্দেশ

সাফ ফুটবল-সেমিফাইনালে বাংলাদেশ

  • Update Time : রবিবার, ১৬ আগস্ট, ২০১৫
  • ৫৫৯ Time View

সাফ অনুর্ধ্ব-১৬ ফুটবল চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে মুখোমুখি হয়েছে বাংলাদেশ ও আফগানিস্তান। রবিবার বিকেল ৫টায় সিলেট জেলা স্টেডিয়ামে ম্যাচটি শুরু হয়েছে।
এদিকে ফাইনালের যাওয়ার এই লড়াইয়ে ম্যাচের ৩৮ মিনিটে পেনাল্টি মিস করে বসে আফগানরা! তবে সুযোগ পেয়ে গোল করতে ভুল করেনি বাংলাদেশ। ম্যাচের দ্বিতীয়ার্ধের ৯ মিনিটে এবং ম্যাচের ৫৪ মিনিটে খলিল ভুঁইয়ার কর্ণার কিক থেকে বল পেয়ে শট নেন বাংলাদেশ অধিনায়ক শাওন হোসেন। বল পেয়ে যান লোকাল হিরো সাদ উদ্দিন। পা ছুঁইয়ে গোল করতে কোনো ভুল করেননি সাদ উদ্দিন।
এ ম্যাচের জন্য বাংলাদেশ দলের স্কোয়াড অপরিবর্তিত থাকলেও আফগান স্কোয়াডে এসেছে কয়েকটি পরিবর্তন।
বাংলাদেশ স্কোয়াড: ফয়সল আহমেদ (গোলকিপার), শাওন হোসাইন (অধিনায়ক), ফাহিম মোর্শেদ, সরওয়ার জামান নিপু, মোহাম্মদ শাওন, সাদ উদ্দিন, মোহাম্মদ আতিকুজ্জামান, জাহাঙ্গীর আলম সজিব, খলিল ভুঁইয়া, মোস্তাজিব খান, ইমন খান।

আফগানিস্তান স্কোয়াড: ইদ্রিস আহমদী (গোলকিপার), মোহাম্মদ জাওয়িদ মুরাদী, জামশেদ আজিজী, রাশিদ ইলিয়াসি, হাবিবুল্লাহ কাইয়ুমী, হামিদ দেলওয়ার, শের আহমদ হামেদী, অমিদ হায়দার সানে (অধিনায়ক), আহমদ জিয়া জাহিরী, আলী বাসেত মারদানি, আমির আলী আহমাদী।
এদিকে অপর সেমিফাইনালে সন্ধ্যা ৭টায় একই ভেন্যুতে মুখোমুখি হবে ভারত ও নেপাল।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com