1. forarup@gmail.com : jagannthpur25 :
শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬, ১২:৫৩ অপরাহ্ন

সিইসি-ইসি সচিবের কুশপুত্তলিকায় পচা ডিম নিক্ষেপ

  • Update Time : শনিবার, ৩১ জানুয়ারী, ২০২৬

জগন্নাথপুর২৪ ডেস্ক::
নিবন্ধনের দাবিতে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিন ও নির্বাচন কমিশন (ইসি) সচিবের কুশপুত্তলিকায় ডিম নিক্ষেপ করেছেন বাংলাদেশ আমজনগণ পার্টির ক্ষুব্ধ নেতাকর্মীরা।

শনিবার (৩১ জানুয়ারি) সন্ধ্যায় রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনের সামনে তারা এভাবে ক্ষোভ প্রকাশ করেন। দলটির সদস্য সচিব ফাতেমা তাসনিমের নেতৃত্বে দুই-তিনশ নেতকর্মী জড়ো হয়ে নিবন্ধনের জন্য অবস্থান নেন ইসির প্রধান কার্যালয়ের সামনে।

আন্দোলনকারীরা ইসির বিরুদ্ধে নিবন্ধন না দেওয়ার কারসাজির অভিযোগ তোলে নানা স্লোগান দেন। এ সময় তাদের বলতে শোনা যায়- ‘হয় নিবন্ধন দিবি, নইলে গদি ছাড়বি’। তারা সিইসি ও ইসি সচিবের পদত্যাগ দাবি করেন।

বিক্ষুব্ধদের শান্ত করার জন্য পুলিশ ইসির সঙ্গে সাক্ষাতের সুযোগ করে দেয়। পরে ফাতেমা তাসনিমের নেতৃত্বে তিন সদস্যের একটি প্রতিনিধি দল নির্বাচন ভবনে স্মারকলিপি দিতে গেলে নির্বাচন শাখার একজন উপ-সচিব তাদের স্মারকলিপি গ্রহণ করতে চান। তবে আম জনগণ পার্টির নেতারা তার হাতে স্মারকলিপি দিতে অস্বীকৃতি জানান এবং সচিব বা সিইসি ছাড়া অন্য কারো হাতে তা দেবেন না বলে বেরিয়ে আসেন।

এরই মধ্যে সেনাবাহিনী এসে নির্বাচন ভবনে সতর্ক অবস্থান নেয়। এবং ইসিতে প্রবেশের কড়াকড়ি আরোপ করে। এই অবস্থায় ভবনের সামনে নেতাকর্মীদের উপস্থিতিতে এক সংক্ষিপ্ত ভাষণে ফাতেমা তাসনিম বলেন, পুলিশ তাদের সঙ্গে তামাশা করেছে। তারা ইসি সচিবের সঙ্গে সাক্ষাৎ করিয়ে দেওয়ার নাম করে নির্বাচন ভবনে নিয়ে গিয়ে একজন উপ-সচিবের কাছে স্মারকলিপি দিতে বলে। আমরা তার কাছে স্মারকলিপি না দিয়ে ফিরে এসেছি।

ফাতেমা বলেন, যতক্ষণ নির্বাচন কমিশন তাদের নিবন্ধন না দেবেন, ততক্ষণ অবস্থান কর্মসূচি থেকে একচুলও সরবেন না। আগামী ৪৮ ঘণ্টার অবস্থান করবো।

এ সময় তার নেতৃত্বে সিইসি ও ইসি সচিবের কুশপুত্তলিকায় পচাডিম নিক্ষেপ, জুতা নিক্ষেপ করেন নেতাকর্মীরা৷ পরে এতে অগ্নিসংযোগ করতে গেলে পুলিশ তাদের বাধা দেয় এবং কুশপুত্তলিকা দুটো অন্যত্র সরিয়ে নেয়। সূত্র-ঢাকা মেইল.কম

শেয়ার করুন

Comments are closed.

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫
Design & Developed By ThemesBazar.Com