1. forarup@gmail.com : jagannthpur25 :
শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪৭ অপরাহ্ন
শিরোনাম:
গুলশানে আওয়ামী লীগ-ছাত্রলীগের মিছিল, ককটেল বিস্ফোরণ, গ্রেপ্তার ‘স্থানীয় সরকার নির্বাচনে দলের প্রতীক নয়, সমর্থন থাকবে’ হাদিসের বাণী:রাস্তায় চলাচলের সময় যেসব আদব মেনে চলা জরুরি বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের সংসদীয় স্থানীয় কমিটি সদস্য হলেন এমপি কয়ছর আহমদ চ্যালেঞ্জ করে জিপিএ-৫ পেল জগন্নাথপুরের ফারহা ও পূর্বা জগন্নাথপুরে গাছ থেকে পড়ে যুবকের মৃত্যু মাওলানা ইমদাদুল্লাহর মৃত্যুতে কয়ছর আহমদ এমপির শোক ও সমবেদনা প্রকাশ শায়খে কাতিয়ার বড় ‘সাহেবজাদা’ মাওলানা ইমদাদুল্লাহ’র ইন্তেকাল এসএসসি পুনঃনিরীক্ষণের ফল প্রকাশ, নতুন জিপিএ ৫ পেল ৩ হাজার ৭৯ শিক্ষার্থী ইউপি নির্বাচন: দেড় দশক পর বাড়ছে প্রার্থীর জামানত ও ভোটের ব্যয়

সিলেটের আ’লীগ নেতাদের দেখা দিলেন না শেখ রেহানা

  • Update Time : সোমবার, ১৯ ডিসেম্বর, ২০১৬
  • ৪৬৮ Time View

জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকম ডেস্ক :: সিলেট আওয়ামী লীগের নেতাদের দেখা দিলেন না প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার ছোট বোন শেখ রেহানা। সোমবার দুপুরে তার সাথে দেখা করতে সিলেট আওয়ামী লীগের শীর্ষ চার নেতা ওসমানী বিমানবন্দরে গেলেও শেখ রেহানার সাথে তাদের দেখা হয়নি।

ওসমানী বিমানবন্দরের বিশ্বস্ত সূত্র জানায়, শেখ রেহানা যুক্তরাজ্য থেকে বাংলাদেশ বিমানের বিজি-০১৬ ফ্লাইটে ওসমানী বিমানবন্দরে আসেন। তার সাথে পরিবারের আরো ৭ সদস্য ছিলেন।

শেখ রেহানার সিলেটে যাত্রাবিরতি করার খবর পেয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মিসবাহ উদ্দিন সিরাজ, কেন্দ্রীয় সদস্য ও সিলেট মহানগর আওয়ামী লীগের সভাপতি বদর উদ্দিন আহমদ কামরান, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শফিকুর রহমান চৌধুরী, সহ-সভাপতি আশফাক আহমদ ওসমানী বিমানবন্দরে ছুটে যান।

তবে ওসমানী বিমানবন্দরে প্রায় এক ঘন্টা যাত্রাবিরতি করলেও বিমান থেকেই নামেননি শেখ রেহানা। ফলে তার সাথে দেখা করতে সিলেটের নেতাদের আশা পূরণ হয়নি।

এ ব্যাপারে সিলেট মহানগর আওয়ামী লীগের সভাপতি বদর উদ্দিন আহমদ কামরান জানান, ‘আমরা ওসমানী বিমানবন্দরে গিয়েছিলাম। তবে শেখ রেহানার সাথে আমাদের দেখা হয়নি। তিনি বিমান থেকে নামেননি।’

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com