1. forarup@gmail.com : jagannthpur25 :
মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ১০:২২ অপরাহ্ন

সিলেটে মাদক ও জুয়ার বিরুদ্ধে অভিযান, ১৭ জনের কারাদণ্ড

  • Update Time : মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২৬
  • ৮০ Time View

জগন্নাথপুর২৪ ডেস্ক::

সিলেটে মাদক ও জুয়ার বিরুদ্ধে অভিযান পরিচালনা করেছে প্রশাসন। গতকাল সোমবার (১৭ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৭টা থেকে রাত দেড়টা পর্যন্ত অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ১৭ জনকে কারাদণ্ড ও জরিমানা করা হয়েছে।

দক্ষিণ সুরমা, এয়ারপোর্ট, জালালাবাদ, হুমায়ূন রশীদ চত্তর, ক্বীন ব্রিজ ও জালালপুর এলাকায় অভিযান চালানো হয়। যা পরিচালনা করেন দক্ষিণ সুরমা উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শিহাব সারার অভী।

জানা যায়, অভিযানে ২৮টি মামলা দায়ের করা হয়েছে। জরিমানা করা হয়েছে ১৬ হাজার ৬শ’ত টাকা।

মাদক ও জুয়ার বিরুদ্ধে প্রশাসনের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন দক্ষিণ সুরমা উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শিহাব সারার অভী। সূত্র-সিলেটভিউ

 

শেয়ার করুন

Comments are closed.

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com