1. forarup@gmail.com : jagannthpur25 :
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ১০:২৯ পূর্বাহ্ন
শিরোনাম:
ইতালির কথা বলে লিবিয়া নিয়ে নির্যাতন, টাকায়ও মেলে না মুক্তি সমাজ ও দেশের কল্যাণে ব্যক্তিগত উদ্যোগে কাজ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ: প্রধানমন্ত্রী ‘নতুন জীবনের’ খোঁজে বাড়ি থেকে পালানো ৪ স্কুলছাত্রী হবিগঞ্জে উদ্ধার মানুষ নিজেই আল্লাহর কুদরতের বিস্ময়কর নিদর্শন সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে ভর্তিতে থাকছে ১৪ শতাংশ কোটা প্রধানমন্ত্রী তারেক রহমানের উদ্যোগে তৃণমূল উন্নয়নে গতি আসছে: মিজান চৌধুরী জগন্নাথপুরে দুই দোকানিকে ২৫ হাজার টাকা অর্থদণ্ড গাজীপুরে ওষুধ কারখানায় আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে সেনাবাহিনী সিলেটে জুয়ার আসরে পুলিশের হানা, নদীতে ঝাঁপ দিয়ে প্রাণ গেল বৃদ্ধের মানবতাবিরোধী অপরাধ : ১০ বছরের সাজা থেকে খালাস চেয়ে ইনুর আপিল

সিলেটে ইনজেকশন পুশ করে স্ত্রী হত্যার অভিযোগ, স্বামী আটক

  • Update Time : রবিবার, ৭ মার্চ, ২০২১
  • ৩০৩ Time View

জগন্নাথপুর২৪ ডেস্ক::

সিলেটে স্বামীর বিরুদ্ধে  এক গৃহবধূকে ইনজেকশন পুশ করে হত্যার অভিযোগ উঠেছে । নিহত গৃহবধূর নাম সুফিয়া বেগম (২২)।

তিনি বিমানবন্দর থানাধীন খাদিম চা বাগানের ( মিত্রিঙ্গা লাইন বরইতলা) মৃত হারুন মিয়ার মেয়ে।

আজ রোববার ৭ মার্চ) বিমানবন্দর থানাধীন খাদিম চা বাগানে এলাকায় এ ঘটনাটি ঘটে।

এ ঘটনায় পুলিশ নিহতের স্বামী কোতোয়ালি থানাধীন বাগবাড়ী এলাকার মাসুক মিয়ার ছেলে আয়নুল হককে আটক করেছে।

রোববার গৃহবধূ সুফিয়াকে অসুস্থ অবস্থায় তার পরিবারের লোকজন সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

পুলিশ সূত্র জানায়, গৃহবধূ সুফিয়া বেগমের সাথে তার স্বামী আয়নুল হকের প্রায় সময় বিবাদ হত। এমনকি বিবাদের জেরে আয়নুল তাকে মারধর করতেন।

প্রায় ৭ মাস আগে  আয়নুলের সাথে সুফিয়া বেগমের বিয়ে হয়। শনিবার (৬ মার্চ) আয়নুল তার স্ত্রীকে নিয়ে শ্বশুর বাড়িতে বেড়াতে যায়। রাতে আয়নুল তার স্ত্রী সুফিয়া বেগমের হাতে একটি ইনজেকশন পুশ করে।

সেসময় নিহত সুফিয়া বেগমের বোন ইনজেশন পুশ করার বিষয়ে জানতে চাইলে তাকে আয়নুল জানায় শারীরিক অসুস্থতার কারণে তাকে ইনজেশন দেয়া হয়েছে। পরদিন রবিবার (৭ মার্চ) সকাল ৭টা ৫০ মিনিটে সুফিয়া বেগম হঠাৎ করে অসুস্থ হয়ে পড়লে তাকে সিলেট ওসমানী হাসপাতালে  নিয়ে আসলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন ।

বিষয়টি নিশ্চিত করেন সিলেট বিমানবন্দর থানার ওসি মাইনুল ইসলাম জাকির। তিনি বলেন, ‘গৃহবধূ সুফিয়া বেগমকে ইনজেশকন পুশ করে হত্যা করা হয়েছে বলে অভিযোগ করেছেন নিহতের পরিবার। এ ঘটনায় পুলিশ নিহতের স্বামী আয়নুলকে আটক করেছে। হাসপাতালে নেয়ার আগেই গৃহবধূ সুফিয়ার মৃত্যু হয়েছে বলে চিকিৎসকরা জানিয়েছেন। বিষয়টি পুলিশ খতিয়ে দেখছে। এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।’

 

 

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com