1. forarup@gmail.com : jagannthpur25 :
বুধবার, ২১ জানুয়ারী ২০২৬, ১২:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম:
জহিরপুর নিজাম সুনাম প্রাথমিক বিদ্যালয়ের শুভ উদ্বোধন ইংরেজি বক্তৃতায় জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ সুনামগঞ্জের দিবস তালুকদার ইইউ পর্যবেক্ষককে আইনশৃঙ্খলা নিয়ে উদ্বেগ জানাল জামায়াত সুনামগঞ্জ-৩ জোটের ভোট থেকে সরে গেলেন জামায়াত প্রার্থী ইয়াসীন, পাশার সঙ্গে লড়বেন তালহা- মুশতাক শহীদ ওসমান হাদির পরিবারকে ফ্ল্যাট কিনতে ১ কোটি টাকা দিচ্ছে সরকার জগন্নাথপুরে আইনশৃঙ্খলা কমিটির সভা: ‘নিরপরাধ কেউ যেন হয়রানির শিকার না হয়’ মাইকে ঘোষণা দিয়ে হামলা হয় র‍্যাব সদস্যদের ওপর গ্রিনল্যান্ডে সামরিক বিমান পাঠালেন ট্রাম্প অযৌক্তিক চাপেও বাংলাদেশকে ভারতে খেলতে বাধ্য করা যাবে না: আইন উপদেষ্টা আল্লাহর রহমত ও দয়া অপরিসীম

সিলেটে যুবদল কর্মী হত্যা, অভিযুক্ত রাজুর ‘কথিত প্রেমিকা’ গ্রেপ্তার

  • Update Time : বুধবার, ১২ নভেম্বর, ২০২৫

জগন্নাথপুর২৪ ডেস্ক::
সিলেটের গোলাপগঞ্জে যুবদল কর্মী জসিম উদ্দিন রনি হত্যাকাণ্ডের ঘটনায় তানজিদা সুলতানা ইমা নামে এক নারীকে গ্রেপ্তার করেছে র‌্যাব। ইমা এই হত্যাকান্ডের পরিকল্পনাকারী বলে অভিযোগ র‌্যাবের।

মঙ্গলবার (১১ নভেম্বর) রাতে ঢাকার বংশাল থেকে র‌্যাব‑৯ এবং র‌্যাব‑২ যৌথ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।

বুধবার (১২ নভেম্বর) দুপুরে তাকে হত্যা মামলায় গ্রেফতার দেখিয়ে গোলাপগঞ্জ থানা পুলিশ তাকে আদালতে পাঠানোর কথা রয়েছে।

গ্রেপ্তারের তথ্য নিশ্চিত করেন র‌্যাব-৯ এর অতিরিক্ত সুপার (গণমাধ্যম) এ কে এম শহিদুল ইসলাম সোহাগ।

নিহত জসীম আহমদ রনি উপজেলার আমুড়া ইউনিয়নের আমুড়া গ্রামের আজিম উদ্দিনের ছেলে। তিনি যুবদলের কর্মী ও দুই সন্তানের জনক ছিলেন। তাকে হত্যার দায়ে অভিযুক্ত শেখ রাজু স্থানীয় ছাত্রদল নেতা ও গোলাপগঞ্জ উপজেলার ফুলবাড়ি পূর্বপাড়া এলাকার বাবুল আহমদের ছেলে।

১০ আগস্ট রাতে জসিম উদ্দিন রনিকে (২৯) উপজেলার পৌর শহরের কদমতলীতে ছুরিকাঘাতে হত্যা করা হয়।

র‌্যাব সূত্রে জানা যায়, ছাত্রদল নেতা রাজু আহমদের পরীকিয়া সম্পর্কিত বিষয় নিয়ে তার নিজের ফেসবুক আইডিতে একাধিক পোস্ট করেন রনি পলাতক। রাজুর সাথে ইমার প্রেমের সম্পর্ক নিয়ে ফেসবুকে পোস্ট দেন। এরই জের ধরে হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। হত্যাকাণ্ডের পর পরই রাজু দেশ ছেড়ে পালিয়ে যান বলে পুলিশের একটি সূত্র নিশ্চিত করেছে।
সূত্র-সিলেটটুডে২৪.কম

শেয়ার করুন

Comments are closed.

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫
Design & Developed By ThemesBazar.Com