1. forarup@gmail.com : jagannthpur25 :
রবিবার, ০৭ ডিসেম্বর ২০২৫, ০৩:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম:
সামনের জাতীয় নির্বাচন আইনশৃঙ্খলা বাহিনীর জন্য বড় পরীক্ষা : পররাষ্ট্র উপদেষ্টা সিলেটে জামায়াতে আমীর/রাজনৈতিক দাদাগিরি আর বরদাশত করা হবে না খালেদা জিয়া সুস্থ হয়ে উঠবেন, গুজবে বিভ্রান্ত হবেন না: ডা. জাহিদ পেঁয়াজের দাম বাড়ল কেজিপ্রতি ৩৫ টাকা জগন্নাথপুরে ফসলরক্ষা বেড়িবাঁধ নির্মাণের লক্ষ্যে গণশুনানি অনুষ্ঠিত ইসলাম ন্যায়বিচারে উৎসাহিত করে সব রাজনৈতিক দল প্রস্তুত হওয়ার পরই নির্বাচনের তফসিল হোক: নাহিদ ইসলাম জগন্নাথপুরে জামায়াতের গণমিছিল ও সমাবেশ অনুষ্ঠিত জগন্নাথপুরে শনিবার বিদ্যুৎ থাকবে না ৮ ঘন্টা জগন্নাথপুরে অগ্নিকাণ্ডে পুড়ল ১১ দোকান, ফায়ার সার্ভিস না আসায় ক্ষুব্দ স্থানীয়রা

সিলেটে সেলিম উদ্দিন/ জামায়াত ২০০ আসন পেয়ে সরকার গঠন করবে

  • Update Time : রবিবার, ৩০ নভেম্বর, ২০২৫

জগন্নাথপুর২৪ ডেস্ক::
আগামী জাতীয় নির্বাচনে বাংলাদেশ জামায়াতে ইসলামী ২০০ আসন পেয়ে এককভাবে সরকার গঠন করবে বলে জানিয়েছেন জামায়াত ইসলামীর ঢাকা মহানগর উত্তরের আমির ও সিলেট-৬ আসনে দলটির মনোনীত প্রার্থী সেলিম উদ্দিন।

তিনি বলেছেন, ‘দেশের বিভিন্ন গোয়েন্দা সংস্থার তথ্যে ইঙ্গিত মিলেছে- আগামী নির্বাচনে জামায়াত দুই শ’র বেশি আসন পেয়ে এককভাবে সরকার গঠন করবে।’

শনিবার সন্ধ্যায় নির্বাচনি এলাকা সিলেটের গোলাপগঞ্জের এম সি একাডেমি মাঠে ছাত্র-যুব সমাবেশ ও সাংস্কৃতিক অনুষ্ঠানে সেলিম উদ্দিন বক্তৃতায় এ কথা বলেন।

তিনি আরও বলেন, ‘অন্যান্য সব নেতাকে একদিকে আর জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমানকে অন্যদিকে রাখলে প্রধানমন্ত্রী হওয়ার দৌড়ে তিনিই এগিয়ে থাকবেন।’

বিএনপিকে ইঙ্গিত করে সেলিম উদ্দিন বলেন, ‘‘ক্ষমতায় টিকে থাকতে যে দল নিজেদের কর্মীদেরই হত্যা করতে পারে, দেশের মানুষ জুলাইয়ের পর সেই দলকে আর গ্রহণ করবে না। এখন জনগণের সামনে বিকল্প শক্তি হিসেবে দাঁড়িয়েছে দাড়িপাল্লা। নতুন ব্যবস্থা প্রতিষ্ঠা করতে হলে জামায়াতের আদর্শ বাস্তবায়ন করতে হবে। ফ্যাসিস্ট সরকারের আমলে জামায়াতের বহু নেতাকে হত্যা করে ‘ন্যায়বিচারের নামে গণহত্যা’ চালানো হয়েছে, যা আন্তর্জাতিক অঙ্গনেও স্বীকৃত।’’

আগামী জাতীয় নির্বাচনে দাঁড়িপাল্লায় ভোট দিয়ে জামায়াতকে বিজয়ী করার আহ্বান জানিয়ে সেলিম উদ্দিন বলেন, ‘আমি এসেছি জনগণের সেবা করতে, একটি বারের জন্য আমাকে সুযোগ দিন। দুর্নীতিবাজ ফ্যাসিস্টদের বিতাড়িত করতে এবং ইনসাফ ও ন্যায় প্রতিষ্ঠায় সবাইকে এগিয়ে আসতে হবে। পুরাতন ব্যবস্থায় নতুন বাংলাদেশ গঠন সম্ভব না। যুগের দাবি অনুযায়ী দেশের শিক্ষা, অর্থনীতি, রাজনীতিকে আমরা সাজিয়ে স্বনির্ভর বাংলাদেশ গড়ব ইনশাআল্লাহ। আমি নির্বাচিত হলে গোলাপগঞ্জ-বিয়ানীবাজারের আইনশৃঙ্খলা সেবা, রাস্তাঘাট ও জ্বলানি গ্যাস সমস্যা দূর করব। মাদক, দুর্নীতি, সন্ত্রাস ও চাঁদাবাজির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেব।’

বিশেষ অতিথির বক্তব্যে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি মো. আবু সাদিক (সাদিক কায়েম) বলেন, ‘বিগত বছরগুলোতে দেশের তরুণরা ভোটাধিকার প্রয়োগ করতে পারেনি। এবার তারুণ্যের প্রথম ভোট হবে ন্যায়–ইনসাফের পক্ষে। আর ইনসাফের পক্ষে ভোট মানে দাড়িপাল্লার প্রতি আস্থা। নতুন বাংলাদেশ ভারতের অ্যাজেন্ডা বাস্তবায়নের পথ ধরে এগোবে না।’

গোলাপগঞ্জ উপজেলা জামায়াতে ইসলামীর আমির আব্দুল আজিজ জামালের সভাপতিত্বে এবং উপজেলা জামায়াতের সেক্রেটারি হাবিবুল্লাহ দস্তগীর ও অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি এহতেশামুল আলম জাকারিয়ার যৌথ সঞ্চালনায় সমাবেশে আরও বক্তব্য দেন, গোলাপগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান এবং সিলেট জেলা জামায়াতের শুরা ও কর্মপরিষদ সদস্য হাফিজ নজমুল ইসলাম, ছাত্রশিবিরের সিলেট জেলা দক্ষিণের সাবেক সভাপতি ও যুক্তরাজ্য প্রবাসী কমিউনিটি নেতা ব্যারিস্টার কাওছার হোসেন কোরেশী, গোলাপগঞ্জ পৌর জামায়াতের ভারপ্রাপ্ত আমির প্রভাষক রেহান উদ্দিন রায়হান, উপজেলা জামায়াতের নায়বে আমির জিন্নুর আহমদ চৌধুরী, গোলাপগঞ্জ উপজেলা যুব বিভাগের সভাপতি কবির আহমদ, পৌর যুব বিভাগের সভাপতি সুহেল আহমদ, শ্রমিক কল্যাণ ফেডারেশন গোলাপগঞ্জ উপজেলা সভাপতি আশফাক আল মান্নান লিপু, ইসলামী ছাত্রশিবির গোলাপগঞ্জ উপজেলা পশ্চিম শাখার সভাপতি আবুল কালাম মোহাম্মদ ইউসুফ।
সূত্র-খবরের কাগজ

শেয়ার করুন

Comments are closed.

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫
Design & Developed By ThemesBazar.Com