1. forarup@gmail.com : jagannthpur25 :
বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০৯:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম:

সিলেট ও মৌলভীবাজারে স্টুডেন্ট কানেক্ট বিডির উদ্যোগে ইউকে ও কানাডা এডুকেশন এক্সপো ২০ ও ২১ মার্চ

  • Update Time : সোমবার, ১৫ মার্চ, ২০২১
  • ৩৪৯ Time View

 

স্টাফ রিপোর্টার- স্টুডেন্ট কানেক্ট বিডির উদ্যোগে সিলেট ও মৌলভীবাজারে ইউকে ও কানাডা এডুকেশন এক্সপো-২০২১ আয়োজন করা হয়েছে।
সিলেটে ইউকে ও কানাডা এডুকেশন এক্সপো-২০২১ অনুষ্ঠিত হবে ২০শে মার্চ (শনিবার) সকাল ১১টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত নগরীর জিন্দাবাজারের গ্রান্ড প্যালেস হোটেলে এবং মৌলভীবাজারে অনুষ্ঠিত হবে ২১শে মার্চ (রোববার ) সকাল ১১টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত কুসুমবাগে রেস্ট ইন হোটেল এন্ড রেস্টুরেন্টে।
এক্সপোটিতে ইউকে ও কানাডার প্রায় ২৫টি স্বনামধন্য বিশ্ববিদ্যালয়গুলোর প্রতিনিধিগণ সরাসরি উপস্থিত থাকবেন এবং বাংলাদেশি শিক্ষার্থীদেরকে তাদের বিভিন্ন কোর্স, কোর্স ফিস, ভর্তির যোগ্যতা, ভর্তির প্রক্রিয়া এবং স্কলারশিপ সংক্রান্ত বিভিন্ন বিষয়ে পরামর্শ দিবেন।
শুধু তাই নয় যেহেতু এখানে ইউকে ও কানাডার বিশ্ববিদ্যালয়গুলো উপস্থিত থাকবে সেহেতু শিক্ষার্থীরা তাদের আর্থিক সঙ্গতি এবং শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী তাদের কোর্স এবং দেশ নির্ধারণ করতে পারবে। দ্রুততার সহিত এগিয়ে যাওয়া বহির্বিশ্বের সাথে তাল মিলিয়ে চলার জন্য এবং ডিজিটাল বাংলাদেশ এর স্বপ্ন পূরণে আমাদের দেশেকে আরো এগিয়ে নিতে গ্লোবাল এডুকেশন এর কোন বিকল্প নেই, তাই এই ধরণের গ্লোবাল এডুকেশন এক্সপো এর মাধ্যমে আমাদের শিক্ষার্থীরা তাদের সেই স্বপ্ন বাস্তবায়ন করতে সক্ষম হবে।
স্টুডেন্ট কানেক্ট, বাংলাদেশের অন্যতম একটি স্বনামধন্য এডুকেশন এজেন্ট যাদের সাথে ব্রিটেন, কানাডাসহ বিশ্বের প্রায় ১০০ টিরও বেশি সরকারি এবং বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর সাথে সরাসরি পার্টনারশিপ রয়েছে।

 

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com