1. forarup@gmail.com : jagannthpur25 :
শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৮:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম:
কারো বিপদে আনন্দিত হওয়া ইসলামের শিক্ষা নয় পাকিস্তানে স্কুলের ছাদ ধসে ২৮ শিশুসহ নিহত ২৯ ভারতীয় উপমহাদেশে দেবী দুর্গাপূজার মাহাত্ম্য ও ধর্মীয় সম্প্রীতি- প্রতাপ চৌধুরী  ইতালির কথা বলে লিবিয়া নিয়ে নির্যাতন, টাকায়ও মেলে না মুক্তি সমাজ ও দেশের কল্যাণে ব্যক্তিগত উদ্যোগে কাজ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ: প্রধানমন্ত্রী ‘নতুন জীবনের’ খোঁজে বাড়ি থেকে পালানো ৪ স্কুলছাত্রী হবিগঞ্জে উদ্ধার মানুষ নিজেই আল্লাহর কুদরতের বিস্ময়কর নিদর্শন সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে ভর্তিতে থাকছে ১৪ শতাংশ কোটা প্রধানমন্ত্রী তারেক রহমানের উদ্যোগে তৃণমূল উন্নয়নে গতি আসছে: মিজান চৌধুরী জগন্নাথপুরে দুই দোকানিকে ২৫ হাজার টাকা অর্থদণ্ড

সিলেট-ঢাকা মহাসড়কের শেরপুর সেতু দুই সপ্তাহ বন্ধ থাকবে বিকল্প সড়ক ব্যবহার করতে হবে

  • Update Time : বৃহস্পতিবার, ৯ জুন, ২০১৬
  • ২৭৫ Time View

স্টাফ রিপোর্টার:: শেরপুর সেতু হয়ে সিলেট-ঢাকা মহাসড়কে যানবাহন চলাচল দুই সপ্তাহের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। এই সময়ে সিলেট যাতায়াতে বিকল্প হিসেবে ব্যবহার করতে হবে রাজনগর-শ্রীমঙ্গল-ফেঞ্চুগঞ্জ সড়ক।

বৃহস্পতিবার সড়ক বিভাগ সিলেটের নির্বাহী প্রকৌশলী মনিরুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সিলেট সড়ক বিভাগের অধীনে মৌলভীবাজারের কুশিয়ারা নদীর উপর শেরপুর সেতুর জরুরি মেরামত কাজের জন্য ৯ জুন ভোর ৬টা থেকে ২২ জুন ভোর ৬টা পর্যন্ত এ সেতুর উপর দিয়ে সব ধরনের যান চলাচল বন্ধ থাকবে।

এই সময় বিকল্প পথ হিসেবে যানবাহন চলাচলের জন্য মৌলভীবাজার-রাজনগর-শ্রীমঙ্গল-ফেঞ্চুগঞ্জ সড়ক ব্যবহার করার জন্য যাত্রী ও চালককে অনুরোধ জানানো হয়েছে

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com