1. forarup@gmail.com : jagannthpur25 :
মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০২:৫৫ অপরাহ্ন
শিরোনাম:
ব্রাহ্মণবাড়িয়ায় দুই গোষ্ঠীর সংঘর্ষে নিহত ১, আহত অন্তত ৪০ প্রধানমন্ত্রীর সঙ্গে আইএমএফ পরিচালকের সাক্ষাৎ, ১.৩ বিলিয়ন ডলার ছাড় নিয়ে আলোচনা কলম্বিয়ায় সামরিক বিমান বিধ্বস্ত, ৬৬ লাশ উদ্ধার পরকালে মুক্তি পেতে ‘ভালো ব্যবহার’ কতটা গুরুত্বপূর্ণ প্রশংসায় পঞ্চমুখ সুনামগঞ্জ -৩ আসনের এমপি মোহাম্মদ কয়ছর আহমেদ ফলপ্রসূ আলোচনার দাবি ট্রাম্পের, ইরান বলছে যোগাযোগই হয়নি ইরানের বিদ্যুৎকেন্দ্রে হামলার সিদ্ধান্ত ৫ দিন স্থগিত করলেন ট্রাম্প জগন্নাথপুরের সাবেক উপজেলা চেয়ারম্যান আবু খালেদ চৌধুরীর ২৩ তম মৃত্যু বার্ষিকী আজ ঈদের ছুটি শেষে ব্যাংক-অফিস-আদালত খুলছে কাল সুনামগঞ্জে অবহেলায় শিশুর মৃত্যুর অভিযোগ, চিকিৎসা সহকারীকে মারধর ও জরুরি বিভাগে হামলা

সুদানে সন্ত্রাসী হামলায় ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত

  • Update Time : রবিবার, ১৪ ডিসেম্বর, ২০২৫

জগন্নাথপুর২৪ ডেস্ক::
সুদানে সন্ত্রাসীদের হামলায় ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত হয়েছেন। বাংলাদেশের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) আজ শনিবার (১৩ ডিসেম্বর) খুদে বার্তায় এ কথা জানায়।

আইএসপিআর জানায়, সুদানের আবেই এলাকায় জাতিসংঘের ঘাঁটিতে হামলা চালিয়েছে সন্ত্রাসীরা। হামলায় বাংলাদেশ সেনাবাহিনীর ছয়জন শান্তিরক্ষী নিহত হয়েছেন। আহত হয়েছেন আটজন।

ফেসবুকে বাংলাদেশ সেনাবাহিনীর ভেরিফায়েড পেজের এক পোস্টে বলা হয়েছে, সুদানের আবেই এলাকায় অবস্থিত জাতিসংঘ শান্তিরক্ষা মিশনের একটি ঘাঁটিতে সন্ত্রাসীদের অতর্কিত আক্রমণে বাংলাদেশ সেনাবাহিনীর মোট ১৪ জন শান্তিরক্ষী হতাহত হয়েছেন।

সর্বশেষ তথ্য অনুযায়ী, এর মধ্যে ছয় জন শান্তিরক্ষী নিহত এবং আট জন শান্তিরক্ষী আহত হয়েছেন বলেও এতে জানানো হয়েছে।

সেনাবাহিনী জানিয়েছে, ওই এলাকায় পরিস্থিতি এখনো অস্থিতিশীল রয়েছে এবং সন্ত্রাসীদের সঙ্গে সংঘর্ষ চলমান রয়েছে। আহত শান্তিরক্ষীদের প্রয়োজনীয় চিকিৎসা ও উদ্ধার কার্যক্রম গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সর্বাত্মক প্রচেষ্টা অব্যাহত রেখেছে।

পরবর্তী পরিস্থিতি সম্পর্কে বিস্তারিত তথ্য প্রাপ্তি সাপেক্ষে যথাসময়ে জানানো হবে বলেও ওই পোস্টে উল্লেখ করা হয়েছে।

সেনাবাহিনীর ফেসবুক পেজের তথ্য অনুযায়ী, ২০২২ সাল থেকে জাতিসংঘ শান্তিরক্ষা মিশন ‘ইউনাইটেড নেশনস ইন্টারিম সিকিউরিটি ফোর্স ফর আবেই’ (UNISFA)-তে বাংলাদেশের একটি ব্যাটালিয়ন মোতায়েন রয়েছে।
সূত্র-ঢাকা মেইল.কম

শেয়ার করুন

Comments are closed.

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫
Design & Developed By ThemesBazar.Com