1. forarup@gmail.com : jagannthpur25 :
বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৭:১৭ অপরাহ্ন
শিরোনাম:
মাওলানা ইমদাদুল্লাহর মৃত্যুতে কয়ছর আহমদ এমপির শোক ও সমবেদনা প্রকাশ শায়খে কাতিয়ার বড় ‘সাহেবজাদা’ মাওলানা ইমদাদুল্লাহ’র ইন্তেকাল এসএসসি পুনঃনিরীক্ষণের ফল প্রকাশ, নতুন জিপিএ ৫ পেল ৩ হাজার ৭৯ শিক্ষার্থী ইউপি নির্বাচন: দেড় দশক পর বাড়ছে প্রার্থীর জামানত ও ভোটের ব্যয় জ্বালানি সংকট মোকাবিলায় পরিকল্পনা তুলে ধরলেন প্রধানমন্ত্রী অন্যের দোষ গোপন রাখলে আল্লাহ যে পুরস্কার দেবেন সুনামগঞ্জে বখাটেপনায় আটক ৪ শিক্ষার্থী, মুচলেকায় মুক্ত জগন্নাথপুরে সড়ক দুর্ঘটনায় আহত টমটম চালকের মৃত্যু অস্ট্রেলিয়ার সিডনিতে প্রথম বাংলাদেশি বংশোদ্ভূত নারী ডেপুটি মেয়র এলিজা রহমান সৌদিতে সড়ক দুর্ঘটনায় সিলেটের চারজন নিহত

সুনামগঞ্জে চেক ডিজওনার মামলায় ব্যবসায়ীর কারাদন্ড

  • Update Time : বৃহস্পতিবার, ৬ আগস্ট, ২০১৫
  • ৪৮৪ Time View

সুনামগঞ্জ সংবাদদাতা:সুনামগঞ্জে চেক ডিজওনার মামলায় শরীয়তপুরের ব্যবসায়ীকে ৬ মাসের কারাদন্ড দেয়া হয়েছে। একই সাথে ১২ লাখ টাকা অর্থদন্ড প্রদান করা হয়। বুধবার যুগ্ম জেলা ও দায়রা জজ প্রথম আদালতের বিচারক শেখ রাজিয়া সুলতানা উক্ত দন্ডাদেশ প্রদান করেন। দন্ডিত পলাতক আসামীর নাম নাসির মিয়া। তিনি শরীয়তপুর জেলার সখিপুর গ্রামের বাসিন্দা। মামলার বাদি হলেন সুনামগঞ্জের ছাতক উপজেলার বাগবাড়ি গ্রামের বাসিন্দা আব্দুর রহমান বকুল। মামলার বিবরণে প্রকাশ, সিমেন্ট বিক্রি শেষে টাকা দিবেন শর্তে একটি চেক আমানত রেখে ১২ লাখ টাকা মূল্যের দুই ট্রাক সিমেন্ট ঢাকায় নিয়ে যান দন্ডিত এই ব্যবসায়ী। টাকা পরিশোধের নিমিত্তে দেয়া চেকখানা ডিজওনার হওয়ায় দন্ডিত ব্যবসায়ীকে পরবর্তীতে নোটিশ প্রদান করা হয়। তাতে সারা না দেয়ায় উক্ত আদালতে ব্যবসায়ী আব্দুর রহমান বকুল বাদি হয়ে একটি মামলা দায়ের করেন (দায়রা-২৭৩/১২)।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com