1. forarup@gmail.com : jagannthpur25 :
রবিবার, ২৫ জানুয়ারী ২০২৬, ১২:৫৬ অপরাহ্ন
শিরোনাম:
নাসীরুদ্দীন পাটওয়ারী নিজ স্বার্থে হাদি ভাইকে বিক্রি করছেন: আব্দুল কাদের ইসলামের দৃষ্টিতে বিদআতের ভয়াবহ পরিণতি আমাকে ক্ষেপালে আপনার হাফপ্যান্ট খুলে যাবে, হাঙ্কি-পাঙ্কি করবেন না: নাসীরুদ্দীন পাটওয়ারী ধর্মপাশায় পুলিশী অভিযানে ইয়াবাসহ গ্রেপ্তার ৩ জগন্নাথপুরে প্রবাসী সমাজসেবক আক্তারুজ্জামানের পিতৃবিয়োগ শোক প্রকাশ গুলিবিদ্ধ বিএনপি নেতা মারা গেছেন দেশ স্বাধীন হওয়ার পর সবচেয়ে গুরুত্বপূর্ণ নির্বাচন এটি: আইন উপদেষ্টা টি-টোয়েন্টি বিশ্বকাপ/ বাংলাদেশের জায়গায় স্কটল্যান্ড বিএনপির সঙ্গে ভারতের চুক্তির খবরটি অপপ্রচার:মাহদী আমিন ২৩৮ আসনে গণভোটের প্রার্থী ঘোষণা এনসিপির

সুনামগঞ্জে মেডিকেলের প্রশাসনিক ভবনের ফটকে তালা ঝুলিয়ে শিক্ষার্থীদের বিক্ষোভ

  • Update Time : সোমবার, ২১ এপ্রিল, ২০২৫

জগন্নাথপুর২৪ ডেস্ক::

সুনামগঞ্জ মেডিকেল কলেজের আন্দোলনরত শিক্ষার্থীরা সোমবার সকাল থেকে কলেজের প্রশাসনিক ভবনে তালা ঝুলিয়ে বিক্ষোভ করছে। এসময় গতকাল রোববার  তাদের উপর সেনা সদস্যদের লাঠিচার্জের সুষ্ঠু বিচার দাবি করে স্লোগান দেয় শিক্ষার্থীরা।

বেলা ১২ টায় সুনামগঞ্জ – সিলেট  সড়কে ঘণ্টাব্যাপী মানববন্ধন করে তারা।

পর্যাপ্ত ক্লিনিক্যাল ক্লাস নিশ্চিত ও অবিলম্বে কলেজ হাসপাতাল চালুসহ বিভিন্ন দাবিতে চলমান আন্দোলনের সপ্তম দিনেও উত্তপ্ত ছিল এই মেডিকেল ক্যাম্পাস। মিছিল, স্লোগানে তারা তাদের অনিশ্চিত শিক্ষা জীবনের জন্য দায়ীদের বিচারের আওতায় আনার দাবিও জানিয়েছে।

 

গত ১৫ এপ্রিল মঙ্গলবার মানববন্ধন, বিক্ষোভ ও ক্লাস বর্জন কর্মসুচী শুরু করেন শিক্ষার্থীরা। বুধবার সুনামগঞ্জ – সিলেট আঞ্চলিক মহাসড়ক অবরোধ, বৃহস্পতিবার শহরের আলফাত স্কয়ারে মানববন্ধন, বিক্ষোভ সমাবেশ এবং জেলা প্রশাসকের মাধ্যমে স্বাস্থ্য উপদেষ্টা, স্বাস্থ্যসেবা সচিব বরাবরে স্মারকলিপি দেন শিক্ষার্থীরা। শনিবার শান্তিগঞ্জ বাজারে মানববন্ধন ও জনসংযোগ করেন শিক্ষার্থীরা। রোববার সুনামগঞ্জ – সিলেট মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করার সময় দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। এসময় সেনাবাহিনী লাঠিচার্জ করে সড়ক থেকে সরিয়ে দেয় তাদের।

শেয়ার করুন

Comments are closed.

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫
Design & Developed By ThemesBazar.Com