1. forarup@gmail.com : jagannthpur25 :
সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০৩:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম:
চাঁদা না পেয়ে বীর মুক্তিযোদ্ধার বসতঘর ভাঙচুর ও লুটপাট. অভিযুক্ত যুবদল নেতা জগন্নাথপুরে বিদ্যুৎ বিপর্যয়ে বিপর্যস্ত জনজীবন জানা গেল, তত্ত্বাবধায়ক সরকারের প্রধান কে হবেন সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন আহ্বান না করায় জামায়াতের ক্ষোভ সংবিধানে সংস্কার পরিষদের অস্তিত্ব নেই: স্বরাষ্ট্রমন্ত্রী জাকাতের গুরুত্ব ও আদায়ের খাত জগন্নাথপুরে বৃষ্টিতে ফসল রক্ষা বেড়িবাঁধে ফাটল ‘আমি হানজালা খোঁচাখুঁচি করলে বিএনপি এ দেশে থাকতে পারবে না’ ভোটের কালি মুছে যাওয়ার আগেই প্রতিশ্রুতি বাস্তবায়ন শুরু করেছি: প্রধানমন্ত্রী খারগ দ্বীপে মার্কিন হামলা, ‘নিয়ন্ত্রণের বাইরে’ যেতে পারে তেলের বাজার

সুনামগঞ্জে ৯ লাখ টাকার চোরাই গরু ও কসমেটিকস জব্দ

  • Update Time : শুক্রবার, ২ মে, ২০২৫

জগন্নাথপুর২৪ ডেস্ক::
সুনামগঞ্জ ব্যাটালিয়ন (২৮ বিজিবি) জেলার সীমান্ত এলাকায় পৃথক অভিযান চালিয়ে মালিকবিহীন অবস্থায় ভারতীয় গরু ও বিপুল পরিমাণ কসমেটিকস জব্দ করেছে। শুক্রবার সকালে এসব পণ্য জব্দ করা হয়।
ব্যাটালিয়ন সূত্রে জানা যায়, দোয়ারাবাজার উপজেলার বাংলাবাজার ইউনিয়নের বাঁশতলা বিওপির সদস্যরা সীমান্ত পিলার ১২৩০/এমপি থেকে আনুমানিক ৩০০ গজ ভেতরে জুমগাঁও এলাকায় ৫টি ভারতীয় গরু আটক করে। আটককৃত গরুগুলোর আনুমানিক মূল্য ৪ লক্ষ ৫০ হাজার টাকা।
অপরদিকে তাহিরপুর উপজেলার উত্তর শ্রীপুর ইউনিয়নের চারাগাঁও বিওপির সদস্যরা সীমান্ত পিলার ১১৯৪/৪—এস থেকে আনুমানিক ১৫০ গজ ভেতরে মাইজহাটিতে ২টি ভারতীয় গরু আটক করে, যার আনুমানিক মূল্য ১ লক্ষ টাকা।

এছাড়াও সুনামগঞ্জ সদর উপজেলার জাহাঙ্গীরনগর ইউনিয়নের নারায়নতলা বিওপির টহল দল সীমান্ত পিলার ১২১৩/৪—এস থেকে আনুমানিক ১৫০ গজ অভ্যন্তরে শ্মশানঘাট এলাকায় অভিযান চালিয়ে ২ হাজার ৩৪১ পিস ভারতীয় বিভিন্ন প্রকার কসমেটিকস জব্দ করে। কসমেটিকসের আনুমানিক মূল্য ৩ লক্ষ ৬৪ হাজার টাকা। অভিযানে জব্দবৃক ভারতীয় চোরাই গরু ও কসমেটিকসের মোট মূল্য ৯ লক্ষ ১৪ হাজার টাকা।
এ বিষয়ে সুনামগঞ্জ ব্যাটালিয়ন (২৮ বিজিবি)—এর অধিনায়ক এ কে এম জাকারিয়া কাদির জানান, ঈদকে সামনে রেখে চোরাচালান রোধে সীমান্ত এলাকায় বিজিবির অভিযান ও গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে। আটককৃত ভারতীয় গরু ও কসমেটিকসগুলো সুনামগঞ্জ শুল্ক কার্যালয়ে জমা করার প্রক্রিয়া চলছে।

শেয়ার করুন

Comments are closed.

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫
Design & Developed By ThemesBazar.Com