1. forarup@gmail.com : jagannthpur25 :
রবিবার, ২৫ জানুয়ারী ২০২৬, ১২:৪৫ অপরাহ্ন
শিরোনাম:
নাসীরুদ্দীন পাটওয়ারী নিজ স্বার্থে হাদি ভাইকে বিক্রি করছেন: আব্দুল কাদের ইসলামের দৃষ্টিতে বিদআতের ভয়াবহ পরিণতি আমাকে ক্ষেপালে আপনার হাফপ্যান্ট খুলে যাবে, হাঙ্কি-পাঙ্কি করবেন না: নাসীরুদ্দীন পাটওয়ারী ধর্মপাশায় পুলিশী অভিযানে ইয়াবাসহ গ্রেপ্তার ৩ জগন্নাথপুরে প্রবাসী সমাজসেবক আক্তারুজ্জামানের পিতৃবিয়োগ শোক প্রকাশ গুলিবিদ্ধ বিএনপি নেতা মারা গেছেন দেশ স্বাধীন হওয়ার পর সবচেয়ে গুরুত্বপূর্ণ নির্বাচন এটি: আইন উপদেষ্টা টি-টোয়েন্টি বিশ্বকাপ/ বাংলাদেশের জায়গায় স্কটল্যান্ড বিএনপির সঙ্গে ভারতের চুক্তির খবরটি অপপ্রচার:মাহদী আমিন ২৩৮ আসনে গণভোটের প্রার্থী ঘোষণা এনসিপির

সুনামগঞ্জে ৯ লাখ টাকার ভারতীয় গরু আটক

  • Update Time : সোমবার, ২৮ এপ্রিল, ২০২৫

জগন্নাথপুর২৪ ডেস্ক::
ঈদকে সামনে রেখে চোরাচালান বিরোধী অভিযান জোরদার করেছে সুনামগঞ্জ বিজিবি (২৮ বিজিবি)। রোববার পৃথক দুইটি অভিযানে সীমান্ত এলাকা থেকে ১১টি ভারতীয় গরু আটক করা হয়েছে। আটককৃত গরুগুলোর আনুমানিক মূল্য ৯ লক্ষ ১০ হাজার টাকা।

বিজিবির দায়িত্বশীলরা জানান, প্রথম অভিযানটি দোয়ারাবাজার উপজেলার বাংলাবাজার ইউনিয়নের পশ্চিম পেকপাড়া এলাকায় চালানো হয়। রাত ৩টার দিকে পেকপাড়া বিওপির সদস্যরা সীমান্ত পিলার ১২২৮/৩—এস থেকে আনুমানিক ৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে মালিকবিহীন অবস্থায় ৪টি ভারতীয় গরু আটক করে। এই গরুগুলোর আনুমানিক মূল্য ৪ লক্ষ ৬০ হাজার টাকা।

অপরদিকে একই দিনে ভোর  সাড়ে ৪টায় বাঁশতলা বিওপির আরেকটি দল একই উপজেলার দক্ষিণ কলোনী নামক স্থানে অভিযান পরিচালনা করে। সীমান্ত পিলার ১২৩৩/৩—এস থেকে প্রায় ২০০ গজ ভেতরে অভিযান চালিয়ে আরও ৭টি ভারতীয় গরু আটক করে এরা। এই গরুগুলোর আনুমানিক মূল্য ৪ লক্ষ ৫০ হাজার টাকা।

সুনামগঞ্জ ব্যাটালিয়ন ২৮ বিজিবি’র অধিনায়ক লে. কর্ণেল একে এম জাকারিয়া কাদির বলেন, ঈদকে সামনে রেখে গরু চোরাচালানের তৎপরতা রুখতে বিজিবির আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা নজরদারী সর্বোতভাবে অব্যাহত রয়েছে। তিনি আরও জানান, আটককৃত ভারতীয় গরুগুলো সুনামগঞ্জ শুল্ক কার্যালয়ে জমা করার প্রক্রিয়া চলছে।

শেয়ার করুন

Comments are closed.

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫
Design & Developed By ThemesBazar.Com