1. forarup@gmail.com : jagannthpur25 :
বুধবার, ২১ জানুয়ারী ২০২৬, ১২:২১ পূর্বাহ্ন
শিরোনাম:
ইংরেজি বক্তৃতায় জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ সুনামগঞ্জের দিবস তালুকদার ইইউ পর্যবেক্ষককে আইনশৃঙ্খলা নিয়ে উদ্বেগ জানাল জামায়াত সুনামগঞ্জ-৩ জোটের ভোট থেকে সরে গেলেন জামায়াত প্রার্থী ইয়াসীন, পাশার সঙ্গে লড়বেন তালহা- মুশতাক শহীদ ওসমান হাদির পরিবারকে ফ্ল্যাট কিনতে ১ কোটি টাকা দিচ্ছে সরকার জগন্নাথপুরে আইনশৃঙ্খলা কমিটির সভা: ‘নিরপরাধ কেউ যেন হয়রানির শিকার না হয়’ মাইকে ঘোষণা দিয়ে হামলা হয় র‍্যাব সদস্যদের ওপর গ্রিনল্যান্ডে সামরিক বিমান পাঠালেন ট্রাম্প অযৌক্তিক চাপেও বাংলাদেশকে ভারতে খেলতে বাধ্য করা যাবে না: আইন উপদেষ্টা আল্লাহর রহমত ও দয়া অপরিসীম জগন্নাথপুরের সন্তান বৃটিশ-বাংলাদেশী এভারেস্ট জয়ী আকিকে সংবর্ধনা

সুনামগঞ্জ-৩ আসনে তালহা আলমের মনোনয়ন দাখিলে ব্যতিক্রমী ভাবনা ও আচরণ বিধি লঙ্ঘনের অভিযোগ

  • Update Time : মঙ্গলবার, ৩০ ডিসেম্বর, ২০২৫

স্টাফ রিপোর্টার-

একজন আলেমেদীন,একজন মুক্তিযুদ্ধ পরিবারের সন্তান, একজন নারী প্রতিনিধি ও সনাতন ধর্মাবলম্বী প্রতিনিধি একজন নিয়ে মনোনয়ন দাখিল করেন সুনামগঞ্জ-৩ আসনে আমার বাংলাদেশ এবি পার্টির প্রার্থী সৈয়দ তালহা আলম। মনোনয়ন দাখিলের পর তিনি বলেন, আমি চেষ্টা করেছি জগন্নাথপুরের সম্প্রীতির বৈচিত্র রক্ষা করতে। নির্বাচনী এলাকার বিভিন্ন শ্রেণিপেশার মানুষ আমার সাথে রয়েছেন। আমি বিশ্বাস করি জগন্নাথপুর ও শান্তিগঞ্জের মানুষ তাদের আশা আকাঙ্খা বাস্তবায়নে আমার পাশে থাকবেন। আনি নির্বাচিত হলে এ আসনের রাজনৈতিক সামাজিক সম্প্রতি অক্ষুন্ন থাকবে।
সৈয়দ তালহা আলম সোমবার দুপুর দুইটায় কর্মী সমর্থকদের নিয়ে মিছিল সহকারে জগন্নাথপুর উপজেলা পরিষদে আসেন। এতে উল্লেখযোগ্য নারীদের অংশ গ্রহণ করতে দেখা যায়। মনোনয়ন প্রত্র দাখিলের সময় আচরণ বিধি লঙ্ঘন করে মিছিল শোডাউনের পাশাপাশি অনেকেই সহকারী রিটার্নিং কর্মকর্তার দপ্তরে তাঁর সঙ্গে চলে যান। পরে বিষয়টি সহকারী রিটার্নিং কর্মকর্তা অবহিত করলে ৫ জনের প্রতিনিধি রেখে অন্যদের বের করে দেয়া হয়। তালহা আলম এবি পার্টির প্রার্থী হিসেবে মনোযোগ দাখিল করলেও তাঁর দল ইতিমধ্যে জামায়াত ইসলামীসহ ১০ দলীয় জোটে আসন সমঝোতায় সম্পৃক্ত হয়েছেন। তিনি আশাবাদী এ জোটের প্রার্থী হিসেবে নির্বাচন করবেন।

উল্লেখ্য সৈয়দ তালহা আলমের মনোনয়ন দাখিলে ব্যতিক্রমী ভাবনার বহিঃপ্রকাশ থাকলেও মিছিল শোডাউনের মাধ্যমে আচরণ বিধি লঙ্ঘনের অভিযোগে উঠে।

শেয়ার করুন

Comments are closed.

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫
Design & Developed By ThemesBazar.Com