1. forarup@gmail.com : jagannthpur25 :
বুধবার, ০৪ মার্চ ২০২৬, ১১:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম:
অসত্য কসম খাওয়া গুরুতর অপরাধ সুনামগঞ্জ জেলা এডুকেশন ট্রাষ্টের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত ইরানের পারমাণবিক অস্ত্রের কোনো প্রমাণ মেলেনি: আণবিক সংস্থার প্রধান স্থানীয় নির্বাচনে দলীয় প্রতীক থাকবে কি না, জানালেন প্রতিমন্ত্রী বৃহস্পতিবার পর্যন্ত কাতার-দুবাইসহ বিমানের ৬ রুটের সব ফ্লাইট বাতিল ভিসার মেয়াদ এক মাস বাড়ালো কাতার নতুন সরকারের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করতে আগ্রহী যুক্তরাজ্য: হাইক‌মিশনার পাপাচার পরিত্যাগ ছাড়া রোজার পূর্ণতা নেই জগন্নাথপুর পৌরসভার ৮নং ওয়ার্ডের সম্ভাব্য কাউন্সিলার প্রার্থী শামীম আহমদের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত সৌদিতে অবস্থানরত বাংলাদেশিদের জন্য দূতাবাসের জরু‌রি বিজ্ঞ‌প্তি

সুনামগঞ্জ-৩ আসনে তালহা আলমের মনোনয়ন দাখিলে ব্যতিক্রমী ভাবনা ও আচরণ বিধি লঙ্ঘনের অভিযোগ

  • Update Time : মঙ্গলবার, ৩০ ডিসেম্বর, ২০২৫

স্টাফ রিপোর্টার-

একজন আলেমেদীন,একজন মুক্তিযুদ্ধ পরিবারের সন্তান, একজন নারী প্রতিনিধি ও সনাতন ধর্মাবলম্বী প্রতিনিধি একজন নিয়ে মনোনয়ন দাখিল করেন সুনামগঞ্জ-৩ আসনে আমার বাংলাদেশ এবি পার্টির প্রার্থী সৈয়দ তালহা আলম। মনোনয়ন দাখিলের পর তিনি বলেন, আমি চেষ্টা করেছি জগন্নাথপুরের সম্প্রীতির বৈচিত্র রক্ষা করতে। নির্বাচনী এলাকার বিভিন্ন শ্রেণিপেশার মানুষ আমার সাথে রয়েছেন। আমি বিশ্বাস করি জগন্নাথপুর ও শান্তিগঞ্জের মানুষ তাদের আশা আকাঙ্খা বাস্তবায়নে আমার পাশে থাকবেন। আনি নির্বাচিত হলে এ আসনের রাজনৈতিক সামাজিক সম্প্রতি অক্ষুন্ন থাকবে।
সৈয়দ তালহা আলম সোমবার দুপুর দুইটায় কর্মী সমর্থকদের নিয়ে মিছিল সহকারে জগন্নাথপুর উপজেলা পরিষদে আসেন। এতে উল্লেখযোগ্য নারীদের অংশ গ্রহণ করতে দেখা যায়। মনোনয়ন প্রত্র দাখিলের সময় আচরণ বিধি লঙ্ঘন করে মিছিল শোডাউনের পাশাপাশি অনেকেই সহকারী রিটার্নিং কর্মকর্তার দপ্তরে তাঁর সঙ্গে চলে যান। পরে বিষয়টি সহকারী রিটার্নিং কর্মকর্তা অবহিত করলে ৫ জনের প্রতিনিধি রেখে অন্যদের বের করে দেয়া হয়। তালহা আলম এবি পার্টির প্রার্থী হিসেবে মনোযোগ দাখিল করলেও তাঁর দল ইতিমধ্যে জামায়াত ইসলামীসহ ১০ দলীয় জোটে আসন সমঝোতায় সম্পৃক্ত হয়েছেন। তিনি আশাবাদী এ জোটের প্রার্থী হিসেবে নির্বাচন করবেন।

উল্লেখ্য সৈয়দ তালহা আলমের মনোনয়ন দাখিলে ব্যতিক্রমী ভাবনার বহিঃপ্রকাশ থাকলেও মিছিল শোডাউনের মাধ্যমে আচরণ বিধি লঙ্ঘনের অভিযোগে উঠে।

শেয়ার করুন

Comments are closed.

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫
Design & Developed By ThemesBazar.Com