1. forarup@gmail.com : jagannthpur25 :
রবিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:০৯ পূর্বাহ্ন
শিরোনাম:
সুনামগঞ্জ-৩ আসনে ১১ দলীয় জোটের একক প্রার্থী হলে জয় সুনিশ্চিত: শেখ মুশতাক আহমদ দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে টানা ৫ দিনের ছুটি এবার কোনো ইলেকশন ইঞ্জিনিয়ারিং হবে না : ইসি মাছউদ এ দেশ যুবকদের হাতে তুলে দিতে চাই: শফিকুর রহমান জগন্নাথপুরে যৌথ বাহিনীর অভিযান: অস্ত্র-মাদক দ্রব্য উদ্ধার, গ্রেপ্তার ১ সুনামগঞ্জ-৩‘ধানের শীষের গণজোয়ারে ঈর্ষান্বিত হয়ে অপপ্রচার’ অভিযোগ বিএনপির জনগণকে সঙ্গে নিয়েই দেশ পুনর্গঠন করতে চাই : তারেক রহমান দুই দিন বন্ধ থাকবে দেশের সব দোকান-শপিং মল ইরানের সঙ্গে খুবই ভালো আলোচনা হয়েছে: ট্রাম্প সুনামগঞ্জ-৩, শেষ মুহূর্তে ১১ দলীয় জোটের একক প্রার্থী কে হচ্ছেন?

সুনামগঞ্জ–সিলেট মহাসড়কে বাস–পিকআপ সংঘর্ষে নিহত ১

  • Update Time : শনিবার, ১৭ জানুয়ারী, ২০২৬

জগন্নাথপুর২৪ ডেস্ক::
সুনামগঞ্জ–সিলেট আঞ্চলিক মহাসড়কে এনা পরিবহনের একটি বাস ও পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে একজন নিহত এবং অন্তত ৮ জন আহত হয়েছেন। নিহত ব্যক্তি পিকআপ ভ্যানের চালক। নাম রাকিব হোসেন। বাড়ি বেগারিতলা বাজার, মনিরামপুর, যশোর।

আজ শনিবার (১৭ জানুয়ারি) সকালে ছাতকের গোবিন্দগঞ্জ এলাকার ঘোড়ারগাঁও গ্রামে এ দুর্ঘটনা ঘটে। সংঘর্ষের পর এনা বাসটি সড়কের পাশের একটি ছোট খালে পড়ে যায় এবং পিকআপটি সম্পূর্ণ দুমড়ে-মুচড়ে যায়।

প্রত্যক্ষদর্শীরা জানান, ঢাকা থেকে আসা এনা পরিবহনের একটি বাস সুনামগঞ্জের দিকে যাচ্ছিল। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি পিকআপ ভ্যানের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই পিকআপের চালক মারা যান।

দুর্ঘটনায় আহতদের মধ্যে ৭ থেকে ৮ জন বিভিন্নভাবে আহত হন। তাদের মধ্যে গুরুতর আহত ২ জনকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। আহতদের মধ্যে এনা বাসের চালকও রয়েছেন।

দুর্ঘটনার পর স্থানীয় লোকজন দ্রুত বাসের ভেতরে আটকে পড়া যাত্রীদের উদ্ধার করেন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কার্যক্রমে অংশ নেয়।

জয়কলস হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) সুমন কুমার চৌধুরী জানান,সকালে সুনামগঞ্জের ছাতক থানার ঘোড়াউগাঁও এলাকায় পিকআপ ও এনা পরিবহনের একটি বাসের মধ্যে দুর্ঘটনাটি ঘটে। সংঘর্ষে পিকআপ ভ্যানটি দুমড়েমুচড়ে যায় এবং চালক নিহত হন। এছাড়া পিকআপের সামনের সিটে থাকা অপর এক আরোহী এবং এনা পরিবহনের চালক গুরুতর আহত হয়েছেন। তিনি জানান, দুর্ঘটনায় নিহতের মরদেহ জয়কলস হাইওয়ে ফাঁড়িতে এনে রাখা হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হবে। নিহতের পরিবারের লোকজন সুনামগঞ্জের উদ্দেশ্যে রওয়ানা দিয়েছে।

শেয়ার করুন

Comments are closed.

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫
Design & Developed By ThemesBazar.Com