1. forarup@gmail.com : jagannthpur25 :
সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ০৮:৫০ অপরাহ্ন

সুনামগঞ্জ-৩সহ সিলেটের ১৭ আসনে প্রার্থী ঘোষণা ইসলামী আন্দোলনের

  • Update Time : রবিবার, ১৩ জুলাই, ২০২৫

জগন্নাথপুর২৪ ডেস্ক:: সিলেট বিভাগের ১৯টি আসনের মধ্যে ১৭টিতে দলীয় প্রার্থী ঘোষণা করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। বিভাগের মধ্যে কেবলমাত্র সিলেট-১ ও হবিগঞ্জ-২ আসনে দলটির পক্ষ থেকে এখনো প্রার্থী ঘোষণা করা হয়নি। শনিবার রাতে এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়। প্রার্থী ঘোষণার তথ্যটি নিশ্চিত করেছেন সিলেট বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাহমুদুল হাসান।

প্রার্থীরা হলেন- সিলেট-২ আসনে আমির উদ্দিন, সিলেট-৩ আসনে রেজওয়ানুল হক চৌধুরী রাজু, সিলেট-৪ আসনে সাঈদ আহমদ, সিলেট-৫ আসনে রেজাউল করীম আবরার ও সিলেট-৬ আসনে আজমল হোসেন, সুনামগঞ্জ-১ আসনে ফখরুদ্দীন, সুনামগঞ্জ-২ আসনে আবদুল হাই, সুনামগঞ্জ-৩ আসনে সোহেল আহমদ, সুনামগঞ্জ-৪ আসনে শহিদুল ইসলাম পলাশী ও সুনামগঞ্জ-৫ আসনে আকবর সিদ্দিকী, হবিগঞ্জ-১ আসনে তাজুল ইসলাম, হবিগঞ্জ-৩ আসনে মহিব উদ্দিন আহমদ সোহেল ও হবিগঞ্জ-৪ আসনে আলী আকবর সিদ্দিকী, মৌলভীবাজার-১ আসনে আনোয়ার হোসেন, মৌলভীবাজার-২ আসনে আবদুল কুদ্দুস, মৌলভীবাজার-৩ আসনে এবাদুর রহমান চৌধুরী ও মৌলভীবাজার-৪ আসনে সালাহ উদ্দিন।

শেয়ার করুন

Comments are closed.

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫
Design & Developed By ThemesBazar.Com