Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

সুনামগঞ্জ-৩ আসনে দেয়াল ঘড়ির পক্ষে মুশতাক আহমদের প্রচারণা শুরু

স্টাফ রিপোর্টার::
সুনামগঞ্জ- ৩ (জগন্নাথপুর-শান্তিগঞ্জ) আসনে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতীক বরাদ্দের পর আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচারণা শুরু করেছেন খেলাফত মজলিসের এমপি পদপ্রার্থী শেখ মুশতাক আহমদ।

আজ বৃহস্পতিবার (২২ জানুয়ারি) দিনভর তিনি তাঁর নির্বাচনী এলাকায় ভোটারদের নিকট দেয়াল ঘড়ির পরিচয় তুলে ধরে ভোট প্রার্থনা করেছেন।
সকাল ১০টায় তিনি জগন্নাথপুরের সৈয়দপুর বাজার থেকে প্রচারণা শুরু করেন। এরমধ্যে জগন্নাথপুর বাজার, কলকলিয়া বাজার, পাতারিয়া ও শান্তিগঞ্জসহ গণসংযোগ করেছেন।

খেলাফত মজলিসের প্রার্থী শেখ মুশতাক আহমদ বলেন,আমরা একটি জনদরদি ও জনকল্যাণমূলক রাষ্ট্র গঠন করতে চাই। যে রাষ্ট্রে ধনী-গবীরের মধ্যে আকাশ-পাতাল পার্থক্য থাকবে না। সেখানে সমঅধিকার থাকবে। দরিদ্র ও বঞ্চিত মানুষের জীবন মান উন্নয়নে নিশ্চিয়তার পাশাপাশি মানুষের মৌলিক অধিকার বাসস্থান, চিকিৎসা, শিক্ষাসহ জনগুরুত্বপূর্ণ বিষয়টি আমরা কাজ করব। আমরা ইসলামী আদর্শে উজ্জীবিত হয়ে ইসলামী ধারায় রাষ্ট্র পরিচালনায় সর্বাত্বক চেষ্ঠা চালাব।

Exit mobile version