1. forarup@gmail.com : jagannthpur25 :
বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৭:৩৮ পূর্বাহ্ন

সুনামগঞ্জ-৩ আসনে নির্বাচন থেকে সরে গেলেন খেলাফত মজলিসের প্রার্থী মুশতাক আহমদ

  • Update Time : রবিবার, ৮ ফেব্রুয়ারী, ২০২৬

স্টাফ রিপোর্টার::
ত্রয়োদশ জাতীয় নির্বাচনের শেষ সময়ে এসে নির্বাচন থেকে সরে গেলেন সুনামগঞ্জ-৩ আসনের খেলাফত মজলিসের দেয়াল ঘড়ি প্রতীকের প্রার্থী শেখ মুশতাক আহমদ।

আজ রোববার (০৮ ফেব্রুয়ারি) দুপুরে জগন্নাথপুর পৌরশহরে দলীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনের মাধ্যমে তিনি প্রার্থিতা প্রত্যাহারের ঘোষণা দেন।

সংবাদ সম্মেলনে শেখ মুশতাক আহমদ লিখিত বক্তব্যে বলেন, জগন্নাথপুর ও শান্তিগঞ্জ উপজেলা নিয়ে গঠিত সুনামগঞ্জ-৩ আসনে আমরা প্রথম থেকে ১০ দলীয় জোটের একক প্রার্থী দেওয়ার জন্য আহ্ববান জানিয়ে আসছিলেন। অনেক চেষ্ঠা করে আমরা ঐক্যে পৌঁছাতে পারিনি। এ আসনে আমাদের জোটের একক প্রার্থী হলে জয় সুনিশ্চিত ছিল। সিদ্ধান্তহীনতার কারণে আসনটি হারাতে হচ্ছে। আমি একজন প্রতিদ্বন্দ্বিতা প্রার্থী হিসেবে নির্বাচনী এলাকায় ব্যাপক সারা পেয়েও আমাদের দলীয় সিদ্ধান্তে প্রার্থিতা প্রত্যাহার করছি। তবে আমরা কোন প্রার্থীকে সমর্থন করব না।
এ সময় খেলাফত মজলিসের জগন্নাথপুর উপজেলা কমিটির সাধারণ সম্পাদক মোজাম্মেল হোসেন, জগন্নাথপুর পৌর শাখার সভাপতি সুহেল আহমদ চুনু,
শান্তিগঞ্জ উপজেলার সহ-সাধারণ সম্পাদক সাজ্জাদ হোসেন প্রমুখ।

প্রসঙ্গত, সুনামগঞ্জ-৩ আসনে ১০ দলীয় জোটের মনোনয়ন প্রত্যাশি ছিলেন ৪ জন। এ আসনে নিয়ে কোন সমঝোতা না হওয়াতে আসনটি উন্মুক্ত রাখা হয়।
এরইমধ্যে জামায়াতে ইসলামির প্রার্থী অ্যাডভোকেট ইয়াসীন খান প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন দলীয় সিদ্ধান্তের আলোতে তাঁর মনোনয়নপত্র প্রত্যাহার করেন নেন। বর্তমানে ১০ দলীয় ঐক্যে জোটের বাংলাদেশ খেলাফত মজলিসের নায়েবে আমির সাবেক সংসদ সদস্য মাওলানা অ্যাডভোকেট শাহীনুর পাশা (রিকশা) ও আমার বাংলাদেশ পার্টির (এবি পার্টি) সৈয়দ তালহা আলম (ঈগল) প্রতিদ্বন্দ্বিতা করছেন। এ আসনে বিএনপির ধানের শীষের প্রার্থী বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য সাবেক ছাত্রনেতা মোহাম্মদ কয়ছর আহমেদ প্রতিদ্বন্দ্বিতা করছেন।

শেয়ার করুন

Comments are closed.

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫
Design & Developed By ThemesBazar.Com