স্টাফ রিপোর্টার::
জগন্নাথপুর ও শান্তিগঞ্জ উপজেলা নিয়ে গঠিত সুনামগঞ্জ ৩ আসনে আসন্ন ত্রয়োদশ জাতীয় নির্বাচনে সংসদ সদস্য পদে মনোনয়ন ফরম দাখিল করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর দলীয় মনোর্নীত প্রার্থী অ্যাভোকেট ইয়াসীন খান।
আজ সোমবার (২৯ ডিসেম্বর) বিকেলে তিনি জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাচন সহকারী রিটার্নিং কর্মকর্তা বরকত উল্লাহর কার্যালয়ে উপস্থিত হয়ে মনোনয়নপত্র জমা দেন। এসময় নির্বাচন পরিচালনা কমিটির পরিচালক সুনামগঞ্জ জেলা জামায়াতের সহকারি সেক্রেটারী প্রিন্সিপাল আব্দুল কবির, শান্তিগঞ্জ উপজেলা জামায়াতের আমীর হাফিজ আবু খালেদ, জগন্নাথপুর উপজেলা জামায়াতের আমীর মাওলানা লুৎফুর রহমান, জগন্নাথপুর উপজেলা পেশাজীবি কমিটির সভাপতি মোহাম্মদ কবীর উদ্দিন ও জামায়াত নেতা কাজী নুরুল হক উপস্থিত ছিলেন।
বাংলাদেশ জামায়াত ইসলামীর মনোনীত প্রার্থী অ্যাডভোকেট ইয়াসিন খান মনোনয়ন দাখিল করে বলেন, আমি বাংলাদেশ জামায়াত ইসলামীর প্রার্থী হিসেবে মাঠে নিরলসভাবে কাজ করছি। এতে এলাকার ভোটার সঙ্গে একটা নিবিড় সম্পর্ক গড়ে উঠেছে। আমাদের দলের সঙ্গে বিভিন্ন রাজনৈতিক দলের নির্বাচনী জোট হয়েছে। এসব জোটের প্রধান দল হিসেবে আমি মনোনয়ন পাবো বলে আশাবাদী।