1. forarup@gmail.com : jagannthpur25 :
শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬, ০৮:৪১ পূর্বাহ্ন

সুনামগঞ্জ ৩ আসনে মনোনয়ন ফিরে পেতে আপীল করেছেন সৈয়দ তালহা আলম

  • Update Time : বুধবার, ৭ জানুয়ারী, ২০২৬

স্টাফ রিপোর্টার::

জগন্নাথপুর শান্তিগঞ্জ উপজেলা নিয়ে গঠিত সুনামগঞ্জ-৩ আসনে আমার বাংলাদেশ এবি পার্টি মনোনীত প্রার্থী সৈয়দ তালহা আলম মনোনয়ন ফিরে পেতে আপীল করেছেন। বুধবার তিনি নির্বাচন কমিশনে আপীল করেন। গত ৩ জানুয়ারি মনোনয়ন যাছাই বাছাইকালে তাঁর মনোনয়ন বাতিল করা হয়। যার প্রেক্ষিতে তিনি আপীল করেছেন।
সৈয়দ তালহা আলম বলেন, আমি দৃঢ় আশাবাদী আপীলে আমার মনোনয়ন ফিরে পাবো। এখানে ন্যায় বিচার না পেলে উচ্চ আদালতে যাবো। তিনি বলেন ট্যাস্কের বিষয়ের কাগজপত্র জটিলতা দেখিয়ে আমার মনোনয়ন বাতিল করা হয়।
আমি আপীলে কাগজপত্র দাখিল করেছি। আশাকরছি আপীলে মনোনয়ন বৈধ হবে। প্রসঙ্গত সৈয়দ তালহা আলম এবি পার্টির প্রার্থী হিসেবে ঈগল প্রতীকে মনোনয়ন দাখিল করেছেন। তাঁর দল এবি পার্টি বাংলাদেশ জামায়াত ইসলামি নেতৃত্বাধীন ১১ দলীয় জোটে আসন সমঝোতায় রয়েছে।

শেয়ার করুন

Comments are closed.

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫
Design & Developed By ThemesBazar.Com