1. forarup@gmail.com : jagannthpur25 :
সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০৮:০২ পূর্বাহ্ন
শিরোনাম:
চাঁদা না পেয়ে বীর মুক্তিযোদ্ধার বসতঘর ভাঙচুর ও লুটপাট. অভিযুক্ত যুবদল নেতা জগন্নাথপুরে বিদ্যুৎ বিপর্যয়ে বিপর্যস্ত জনজীবন জানা গেল, তত্ত্বাবধায়ক সরকারের প্রধান কে হবেন সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন আহ্বান না করায় জামায়াতের ক্ষোভ সংবিধানে সংস্কার পরিষদের অস্তিত্ব নেই: স্বরাষ্ট্রমন্ত্রী জাকাতের গুরুত্ব ও আদায়ের খাত জগন্নাথপুরে বৃষ্টিতে ফসল রক্ষা বেড়িবাঁধে ফাটল ‘আমি হানজালা খোঁচাখুঁচি করলে বিএনপি এ দেশে থাকতে পারবে না’ ভোটের কালি মুছে যাওয়ার আগেই প্রতিশ্রুতি বাস্তবায়ন শুরু করেছি: প্রধানমন্ত্রী খারগ দ্বীপে মার্কিন হামলা, ‘নিয়ন্ত্রণের বাইরে’ যেতে পারে তেলের বাজার

সুনামগঞ্জ-৩ আসনে ১১ দলীয় জোটের একক প্রার্থী হলে জয় সুনিশ্চিত: শেখ মুশতাক আহমদ

  • Update Time : শনিবার, ৭ ফেব্রুয়ারী, ২০২৬

স্টাফ রিপোর্টার
আগামি ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সুনামগঞ্জ-৩ আসনে ১১ দলীয় জোটের একক প্রার্থী ঘোষণা করা হলে বিজয় কেউ ঠেকাতে পারবে না বলে মন্তব্য করেছেন খেলাফত মজলিসের মনোনীত প্রার্থী হাফিজ শেখ মুশতাক আহমদ।

আজ শনিবার (৭ ফেব্রুয়ারি) দুপুরে জগন্নাথপুর উপজেলা খেলাফত মজলিস কার্যালয়ে সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে তিনি এ কথা বলেন।

শেখ মুশতাক আহমদ বলেন, সুনামগঞ্জ-৩ আসনটি মূলত দেওবন্দী, ফুলতলী ও ইসলামপন্থী মানুষের একটি শক্তিশালী এলাকা। বর্তমানে জোটের একাধিক প্রার্থী থাকায় সাধারণ মানুষের মধ্যে কিছুটা হতাশা কাজ করছে। তবে জোটগতভাবে একক প্রার্থী হয়ে ‘দেয়ালঘড়ি’ প্রতীক নিয়ে নির্বাচন করতে পারলে এখানে অভাবনীয় গণজোয়ার সৃষ্টি হবে। তিনি আরও বলেন, টাকার জোর বা পেশিশক্তি নয়, বরং জনগণের ভালোবাসাকে পুঁজি করে তিনি একটি বৈষম্যহীন ও নিরাপদ সমাজ গড়তে চান।

এ সময় উপস্থিত ছিলেন খেলাফত মজলিসের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য শাখাওয়াত হোসেন মোহন, শান্তিগঞ্জ উপজেলা শাখার সভাপতি নুরুল ইমান, জগন্নাথপুর উপজেলা কমিটির সাধারণ সম্পাদক মোজাম্মেল হোসেন, জগন্নাথপুর পৌর শাখার সাধারণ সম্পাদক আমিনুল হক এবং শান্তিগঞ্জ উপজেলা শাখার সহ-সাধারণ সম্পাদক মাওলানা আবু তাজুওয়ার প্রমুখ।

শেয়ার করুন

Comments are closed.

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫
Design & Developed By ThemesBazar.Com