1. forarup@gmail.com : jagannthpur25 :
রবিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:১৮ পূর্বাহ্ন
শিরোনাম:
সুনামগঞ্জ-৩ আসনে ১১ দলীয় জোটের একক প্রার্থী হলে জয় সুনিশ্চিত: শেখ মুশতাক আহমদ দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে টানা ৫ দিনের ছুটি এবার কোনো ইলেকশন ইঞ্জিনিয়ারিং হবে না : ইসি মাছউদ এ দেশ যুবকদের হাতে তুলে দিতে চাই: শফিকুর রহমান জগন্নাথপুরে যৌথ বাহিনীর অভিযান: অস্ত্র-মাদক দ্রব্য উদ্ধার, গ্রেপ্তার ১ সুনামগঞ্জ-৩‘ধানের শীষের গণজোয়ারে ঈর্ষান্বিত হয়ে অপপ্রচার’ অভিযোগ বিএনপির জনগণকে সঙ্গে নিয়েই দেশ পুনর্গঠন করতে চাই : তারেক রহমান দুই দিন বন্ধ থাকবে দেশের সব দোকান-শপিং মল ইরানের সঙ্গে খুবই ভালো আলোচনা হয়েছে: ট্রাম্প সুনামগঞ্জ-৩, শেষ মুহূর্তে ১১ দলীয় জোটের একক প্রার্থী কে হচ্ছেন?

সুনামগঞ্জ-৩ আসন, জোটে ঐক্যের প্রার্থিতায় অনৈক্য

  • Update Time : শনিবার, ১৭ জানুয়ারী, ২০২৬

জগন্নাথপুর২৪ ডেস্ক::
সুনামগঞ্জ-৩ (জগন্নাথপুর-শান্তিগঞ্জ) আসনে ১১ দলীয় ঐক্যের প্রার্থীতা নিয়ে ধোঁয়াশা রয়েছে। এ আসনে এই নির্বাচনী জোটের দলগুলোর চার প্রার্থীর মনোনয়ন বৈধ হয়েছে। প্রার্থীদের কেউ বলছেন, আসনটি উন্মুক্ত করে দেওয়া হয়েছে, আবার কেউ কেউ গ্রীণ সিগন্যাল পাওয়ার দাবিও করছেন। সব মিলিয়ে বিভ্রান্তিতে আছেন কর্মী-সমর্থকরা।

প্রবাসী অধ্যুষিত সুনামগঞ্জ-৩ নির্বাচনী এলাকায় সাত প্রার্থীর মনোনয়ন বৈধ হয়েছে। এরমধ্যে ১১ দলীয় ঐক্যের সঙ্গে যুক্ত জামায়াতে ইসলামীর অ্যাড. মো. ইয়াসীন খান, বাংলাদেশ খেলাফত মজলিসের অ্যাড. মাওলানা শাহীনুর পাশা চৌধুরী, খেলাফত মজলিসের শেখ মুশতাক আহমদ ও আমার বাংলাদেশ পার্টির (এবি পার্টি) সৈয়দ তালহা আলম জোটের প্রার্থী হতে মরিয়া হয়ে চেষ্টা করছেন।

জামায়েতে ইসলামীর প্রার্থী অ্যাড. ইয়াসীন খান বলেছেন,‘জামায়াত ও ১১ দলের শীর্ষ নেতৃবৃন্দের সম্মতিতেই আসনটি উন্মুক্ত থাকার সিদ্ধান্ত হয়েছে। ১১ দলীয় ঐক্যের শরীক যে কেউ নিজস্ব প্রতীকে এখানে নির্বাচন করতে পারবেন। জোটের শীর্ষ পর্যায়ের নেতা মাওলানা মামুনুল হক ফেসবুকে পোস্ট দিয়েও এই বিষয়টি পরিস্কার করেছেন।’

এবি পার্টির সৈয়দ তালহা আলম বললেন,‘আসনটিতে জামায়াতের প্রার্থী নয়, দুই খেলাফত মজলিসের প্রার্থীর জন্য উন্মুক্ত রাখা হয়েছে, উন্মুক্ত হলে আমিও নির্বাচন করবো, সেভাবে প্রস্তুতি নিচ্ছি।’

সাবেক সংসদ সদস্য বাংলাদেশ মজলিসের কেন্দ্রীয় নেতা অ্যাড. মাওলানা শাহীনুর পাশা বললেন,‘খেলাফত মজলিসের দুই অংশের জন্য এটি উন্মুক্ত রয়েছে। আমি আশাবাদী এটি সমাধান হবে। জটিলতা নিরসন করে আমাকেই প্রার্থী ঘোষণা করা হবে। আমার দলের কেন্দ্রীয় পর্যায়ের একজন নেতাও আমাকে প্রস্তুতি নেবার নির্দেশনা দিয়েছেন।’

খেলাফত মজলিসের অপর নেতা শেখ মুশতাক আহমদ বললেন,‘খেলাফত মজলিসের দুই অংশের মধ্যে আসনটি ছাড়া নিয়ে কথাবার্তা হচ্ছে, শুক্রবার থেকে এবি পার্টিও আলোচনায় যুক্ত হয়েছে। আমার নির্বাচন করার প্রস্তুতি আছে। জোট এবং আমার দলের সিদ্ধান্তের উপরই নির্বাচনে অংশ নেওয়া নির্ভর করছে।

এই আসনের অপর প্রার্থীরা হচ্ছেন- বিএনপির মনোনীত প্রার্থী মোহাম্মদ কয়ছর আহমদ, বিএনপির বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার আনোয়ার হোসেন ও স্বতন্ত্র প্রার্থী হুসাইন আহমদ মিশেল।

উল্লেখ্য, নির্বাচনী তফসিল অনুযায়ী ১৮ জানুয়ারি আপীল মোকদ্দমা নিস্পত্তির শেষ দিন। ২০ জানুয়ারি প্রত্যাহার, ২১ জানুয়ারি প্রতীক বরাদ্দ ও ১২ ফেব্রুয়ারি ভোট গ্রহণ হবে।

শেয়ার করুন

Comments are closed.

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫
Design & Developed By ThemesBazar.Com