1. forarup@gmail.com : jagannthpur25 :
রবিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:১৭ পূর্বাহ্ন
শিরোনাম:
সুনামগঞ্জ-৩ আসনে ১১ দলীয় জোটের একক প্রার্থী হলে জয় সুনিশ্চিত: শেখ মুশতাক আহমদ দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে টানা ৫ দিনের ছুটি এবার কোনো ইলেকশন ইঞ্জিনিয়ারিং হবে না : ইসি মাছউদ এ দেশ যুবকদের হাতে তুলে দিতে চাই: শফিকুর রহমান জগন্নাথপুরে যৌথ বাহিনীর অভিযান: অস্ত্র-মাদক দ্রব্য উদ্ধার, গ্রেপ্তার ১ সুনামগঞ্জ-৩‘ধানের শীষের গণজোয়ারে ঈর্ষান্বিত হয়ে অপপ্রচার’ অভিযোগ বিএনপির জনগণকে সঙ্গে নিয়েই দেশ পুনর্গঠন করতে চাই : তারেক রহমান দুই দিন বন্ধ থাকবে দেশের সব দোকান-শপিং মল ইরানের সঙ্গে খুবই ভালো আলোচনা হয়েছে: ট্রাম্প সুনামগঞ্জ-৩, শেষ মুহূর্তে ১১ দলীয় জোটের একক প্রার্থী কে হচ্ছেন?

সুনামগঞ্জ-৩ আসন/ মনোনয়নপত্র দাখিল করলেন ৮ দলীয় জোটের মনোনয়নপ্রত্যাশী শেখ মুশতাক আহমদ

  • Update Time : শনিবার, ২৭ ডিসেম্বর, ২০২৫

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সুনামগঞ্জ-৩ (জগন্নাথপুর-শান্তিগঞ্জ) আসনে ৮ দলীয় জোটের প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করার লক্ষ্যে মনোনয়নপত্র জমা দিয়েছেন খেলাফত মজলিসের যুক্তরাজ্য শাখার সহ-সাধারণ সম্পাদক শেখ মুশতাক আহমেদ।

আজ শনিবার (২৭ ডিসেম্বর) বেলা ২ টায় জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে তিনি তার মনোনয়নপত্র দাখিল করেন। জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ বরকত উল্লাহ মনোনয়নপত্রটি গ্রহণ করেন।

মনোনয়নপত্র দাখিলের পর  শেখ মুশতাক আহমেদ স্থানীয় সাংবাদিকদের জানান, সুনামগঞ্জ-৩ আসনটি ঐতিহাসিকভাবে দেওবন্দি ও ফুলতলি, উভয় মাসলাক (মতাদর্শ) অধ্যুষিত এলাকা। এই আসনে ৮ দলীয় জোটের প্রার্থীকে অবশ্যই এমন হতে হবে, যিনি এই দুই মাসলাকের ভোটারদের কাছেই সমানভাবে গ্রহণযোগ্য এবং যিনি ব্যাপক ভোটারদের আকৃষ্ট করতে সক্ষম হবেন।

তিনি দৃঢ়তার সঙ্গে বলেন, “আমরা মনে করি, আমাদের এই এলাকার সব ধরনের ভোটারদের কাছে বেশি আকর্ষণ করার সামর্থ্য রয়েছে। এই লক্ষ্যেই প্রত্যাশিত ৮ দলীয় জোটের প্রার্থী হিসেবে আগামী সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার উদ্দেশ্যে আমরা মনোনয়নপত্র দাখিল করেছি।”

মনোনয়নপত্র দাখিলকালে শেখ মুশতাক আহমেদের সাথে উপস্থিত ছিলেন- সুনামগঞ্জ জেলা শাখার সহ-সভাপতি শাখাওয়াত হোসেন মোহন, সহ-সাধারণ সম্পাদক মাও. বুরহান উদ্দিন, শান্তিগঞ্জ উপজেলা শাখার সভাপতি মাও. মোঃ নুরুল ইমান, জগন্নাথপুর উপজেলা শাখার সাধারণ সম্পাদক মোজাম্মেল হোসেন।

শেয়ার করুন

Comments are closed.

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫
Design & Developed By ThemesBazar.Com