স্টাফ রিপোর্টার::
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট সুনামগঞ্জ-৩ (জগন্নাথপুর-শান্তিগঞ্জ) আসনে শান্তিপূর্ণ পরিবেশে শুরু হয়েছে।
আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ৭ টা থেকে ভোটগ্রহণ শুরু হয়। একটানা ভোটগ্রহণ চলবে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত।
জগন্নাথপুর ও শান্তিগঞ্জ উপজেলা নিয়ে গঠিত এ আসনে ভোট ভোটার সংখ্যা ৩ লাখ ৬৯ হাজার ৭শ’ ৯৭ জন। এরমধ্যে জগন্নাথপুর উপজেলায় ভোট ভোটার ২ লাখ ১৬ হাজার ৮শ’ ২৭ জন। তারমধ্যে পুরুষ ভোটার ১ লাখ ৮ হাজার ৯শ’ ১৩ জন। নারী ভোটার ১ লাখ ৭ হাজার ৯শ’ ১০ জন। হিজড়া ভোটার ৪ জন। অপর দিকে শান্তিগঞ্জে মোট ভোটার সংখ্যা ১ লাখ ৫২ হাজার ৯শ ৭০ জন। এরমধ্যে পুরুষ ভোটার ৭৭ হাজার ৬শ’ ৮২ জন এবং নারী ভোটার ৭৫ ভোটার ২শ’ ৮৬ জন। হিজরা ভোটার ২ জন। মোট ভোটকেন্দ্র ১৪৭টি। জগন্নাথপুরে ৯০টি ও শান্তিগঞ্জে ৫৭টি কেন্দ্র।
প্রতিটি কেন্দ্রে ৩ জন পুলিশ সদস্য এর মধ্যে একজনের থাকবে বডিঅন ক্যামেরা। এছাড়াও ১০ জন আনসার সদস্য সহ ৩ তেকে ৬ জন গ্রাম পুলিশ নিরাপত্তা রক্ষায় কাজ করছে।।
নির্বাচনী দায়িত্ব পালনে জগন্নাথপুরে ভূমি জরিপের উপ-প্রকল্প পরিচালক এ এইচ এম জামেরী হাসানের নেতৃত্বে দায়িত্ব পালন করবেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও জগন্নাথপুরের সহকারী কমিশনার (ভূমি) মহসিন উদ্দিন এবং সুনামগঞ্জ জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার গোলাম সাকিব খান।
অন্যদিকে, শান্তিগঞ্জে সরকারি আবাসন পরিদপ্তর ঢাকার অতিরিক্ত পরিচালক নাহিদ-উল-মোস্তাকের নেতৃত্বে ম্যাজিস্ট্রেটের দায়িত্ব পালন করবেন সুনামগঞ্জ জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা মেরিনা দেবনাথ ও শান্তিগঞ্জের সহকারী কমিশনার (ভূমি) ফাতেমা-তুজ-জোহরা।
সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছেন সুষ্ঠু ভোট গ্রহণে সকল প্রস্তুতি ইতোমধ্যে সম্পন্ন হয়েছে। সেনাবাহিনীর, বিজিবি, র্যাব সহ আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য টহলে রয়েছেন।