1. forarup@gmail.com : jagannthpur25 :
বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৪:৪০ অপরাহ্ন
শিরোনাম:
জামিন পেলেন ৭ মার্চের ভাষণ বাজানোর ঘটনায় গ্রেপ্তার ইমি ৯ জেলায় বজ্রবৃষ্টির আভাস, নদীবন্দরে সতর্কবার্তা ইরানের নতুন প্রস্তাবের যে বিষয়টি নিয়ে আপত্তি ট্রাম্পের রিজিক নিয়ে কোরআনে যা বলা হয়েছে পাম্পে তেল নিতে গিয়ে সংঘর্ষ-ককটেল বিস্ফোরণ, আহত ১০ নলুয়ার হাওরের অর্ধেক ধান পানির নীচে, বুক পানিতে নেমে ধান উত্তোলনের লড়াই কৃষকের হাওরে ক্ষতিগ্রস্ত কৃষকদের তিন মাস সহায়তা দেবে সরকার:প্রধানমন্ত্রী বজ্রপাতে বাবার মৃত্যু, অলৌকিকভাবে বেঁচে গেল শিশু কন্যা যুক্তরাষ্ট্রে লিমন-বৃষ্টি হত্যা: তদন্তে বেরিয়ে এলো যেসব চাঞ্চল্যকর তথ্য ইউরোপে অভিবাসন নীতিতে বড় পরিবর্তন, সীমান্ত নিয়ন্ত্রণে কঠোর অবস্থান

সুনামগঞ্জ-৩/ জয় পরাজয়ের নেপথ্যে

  • Update Time : শনিবার, ১৪ ফেব্রুয়ারী, ২০২৬

বিশেষ প্রতিনিধি::
এয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সুনামগঞ্জ-৩ আসনে বড় ব্যবধানে ধানের শীষ প্রতীকে জয় পেয়েছে বিএনপি মনোনীত প্রার্থী কয়ছর এম আহমেদ। অপরদিকে ১১ দলীয় জোটের দুই প্রার্থী জামানত হারিয়েছেন।

ফলাফল বিশ্লেষণে দেখা গেছে এ আসনে সাত প্রার্থী নির্বাচনে অংশ নেন তাঁরমধ্যে ৫জন জামানত হারিয়েছেন। বিএনপির বহিস্কৃত বিদ্রোহী প্রার্থী ব্যারিষ্টার আনোয়ার হোসেন তীব্র প্রতিদ্বন্দ্বীতা গড়ে তোলার আওয়াজ থাকলেও শেষমেশ বিএনপি অঙ্গ সহযোগী সংগঠনের সাংগঠনিক ভিত্তি, আওয়ামী লীগ ও সংখ্যালঘু সম্প্রদায়ের নিরংকুশ সমর্থন বিএনপি মনোনীত প্রার্থী কয়ছর এম আহমেদ কে বিশাল ভোটের ব্যবধানে জয় এনে দেয়।

খোঁজ নিয়ে জানা গেছে, এ আসনে এর আগে ১৯৭৯ সালে বিএনপির প্রার্থী হিসেবে শামসুল আবেদীন ও সর্বশেষ ২০০৫ সালে (উপ নির্বাচনে ১৪ মাসের জন্য) ধানের শীষ প্রতীকে চার দলীয় জোটের প্রার্থী হিসেবে জমিয়ত উলামায়ে ইসলামের কেন্দ্রীয় নেতা শাহীনুর পাশা চৌধুরী সংসদ সদস্য নির্বাচিত হন। এরপর আর ধানের শীষের বিজয়ের দেখা মিলেনি। বিএনপির সঙ্গে বিভিন্ন রাজনৈতিক দলের জোট থাকায় দলীয় প্রার্থী পায়নি দলটি দীর্ঘদিন। এবার দলীয় প্রার্থী হিসেবে যুক্তরাজ্য বিএনপির সাবেক সাধারণ সম্পাদক কয়ছর আহমেদ প্রার্থী হন।তাকে চ্যালেঞ্জ করে দলের সাবেক জেলা সহ সভাপতি যুক্তরাজ্য প্রবাসী ব্যারিষ্টার আনোয়ার হোসেন প্রার্থী হন। তাঁর বাড়ি শান্তিগঞ্জ উপজেলায়। তিনি আঞ্চলিকতার আওয়াজ তুলে নির্বাচনী মাঠে শক্তিশালী প্রার্থী হিসেবে অবতীর্ণ হন। কিন্তু বিএনপি অঙ্গ সহযোগী সংগঠনের সাংগঠনিক ভিত্তি, মুক্তিযুদ্ধের চেতনা রক্ষায় আওয়ামী লীগ ও সংখ্যালঘু সম্প্রদায়ের নিরংকুশ সমর্থন বিএনপি মনোনীত প্রার্থী কয়ছর এম আহমেদ কে বিশাল ভোটে বিজয়ী করে।

এ আসনে এবার ১১ দলীয় জোটের চরম ভরাডুবি ঘটে। কারণ হিসেবে সচেতন মহলের অভিযোগ, ১১ দলীয় জোট থেকে একক প্রার্থী সিলেকশন করতে না পারা ও দল বদলের কারণে এ জোটের দুই প্রার্থী ইমেজ সংকটে পড়েন। বিশেষ করে এ আসনে ১১ দলীয় জোটের প্রার্থী খেলাফত মজলিসের নায়েবে আমীর সাবেক সংসদ সদস্য শাহীনুর পাশা চৌধুরীর ভরাডুবিকে তাঁর সমর্থকরা মেনে নিতে পারছেন না। কারণ তিনি গত ৩০ বছর ধরে এ নির্বাচনী এলাকায় ১৯৯১ সালের সংসদ নির্বাচন থেকে শুরু করে প্রতিটি নির্বাচনে অংশ নেন। তিনি প্রয়াত জাতীয় নেতা আবদুস সামাদ আজাদ ও সাবেক পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নানের সঙ্গে লড়াই করে সম্মানজনক ভোট পান। ২০১৮ সালের নির্বাচনে তিনি ৫২ হাজার ভোট পান।২০২৪ সালের নির্বাচনে তিনি তাঁর দল জমিয়ত উলামায়ে ইসলাম ছেড়ে তৃনমুল বিএনপির প্রার্থী হয়ে জামানত হারান । এরপর থেকে তিনি ইমেজ সংকটে পড়েন। গত বছরের ৫ আগষ্ট গণ অভূত্থানের পর তিনি খেলাফত মজলিসে যোগদান করেন। ভুলত্রুটির জন্য ক্ষমা চেয়ে স্বপ্ন দেখেন খেলাফত মজলিসের আমীর মাওলানা মামুনুল হকের হাত ধরে তিনি আবারো ঘুরে দাঁড়াবেন। যার ফলশ্রুতিতে ১১ দলীয় জোটের প্রার্থী হন। এ জোটের প্রধান রাজনৈতিক দল জামায়াত ইসলামি নির্বাচন থেকে সরে দাঁড়ালেও নির্বাচনে ১১ দলীয় জোটের প্রার্থীর পক্ষে কোন ভূমিকা রাখেনি। অপরদিকে ১১ দলীয় জোটের আরেক প্রার্থী আমার বাংলাদেশ এবি পার্টির প্রার্থী সৈয়দ তালহা আলম ঈগল পাখি প্রতীকে মাঠে তৎপরতা চালান। এরআগে তিনি জমিয়ত উলামায়ে ইসলামের কেন্দ্রীয় প্রচার সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন। নির্বাচনী তফসিল ঘোষণার কয়েক দিন আগে দল থেকে পদত্যাগ করেন এবি পার্টিতে যোগদান করেন। কিছু এলাকায় আওয়াজ তুলেন। সর্বশেষ ভোটে তিনিও ধরাশায়ী হন। জামানত হারান। তিনি জগন্নাথপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে নির্বাচনে জমিয়ত উলামায়ে ইসলামের প্রার্থী হয়ে প্রায় ২০ হাজার ভোটপান। তিনি দীর্ঘদিন ধরে জগন্নাথপুর ও শান্তিগঞ্জে করোনাকালীন সময় ও বন্যার সময় মানুষের পাশে দাঁড়িয়ে মন জয় করেন। নির্বাচনের আগে দলবদল ও জোটের প্রার্থীতায় অনৈক্য তাকেও জামানত হারিয়ে ভরাডুবিতে স্থান দেয়। এদিকে বিএনপির বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থী আনোয়ার হোসেন নির্বাচনের শুরুতেই আঞ্চলিকতার আওয়াজ তুলে আলোচনায় চলে আসেন। তিনি আঞ্চলিকতার পাশাপাশি আওয়ামী লীগ সরকারের সাবেক সাবেক পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নানের সমর্থন রয়েছে বলে প্রচার চালান। জগন্নাথপুর উপজেলা বিএনপির সাবেক সভাপতি আক্তার হোসেন সহ বিএনপির একটি অংশ তাঁর সঙ্গে প্রকাশ্যে ভোটের প্রচারণায় থাকায় তিনি শক্তিশালী প্রার্থী হিসেবে অবতীর্ণ হলেও শেষ দিকে এসে বিএনপির প্রার্থী কয়ছর আহমেদের পক্ষে জগন্নাথপুরের প্রায় সকল শ্রেণি পেশার মানুষ আঞ্চলিকতার আওয়াজ তুলে ঐক্য গড়ে তুলেন। এ ঢেউ পুরো নির্বাচনী অঞ্চলে ছড়িয়ে পড়ে। এর ফলে ভোটের লড়াইয়ে পিছিয়ে পড়েন আনোয়ার হোসেন।

শেয়ার করুন

Comments are closed.

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫
Design & Developed By ThemesBazar.Com