1. forarup@gmail.com : jagannthpur25 :
বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫৩ অপরাহ্ন
শিরোনাম:
জগন্নাথপুরে গাছ থেকে পড়ে যুবকের মৃত্যু মাওলানা ইমদাদুল্লাহর মৃত্যুতে কয়ছর আহমদ এমপির শোক ও সমবেদনা প্রকাশ শায়খে কাতিয়ার বড় ‘সাহেবজাদা’ মাওলানা ইমদাদুল্লাহ’র ইন্তেকাল এসএসসি পুনঃনিরীক্ষণের ফল প্রকাশ, নতুন জিপিএ ৫ পেল ৩ হাজার ৭৯ শিক্ষার্থী ইউপি নির্বাচন: দেড় দশক পর বাড়ছে প্রার্থীর জামানত ও ভোটের ব্যয় জ্বালানি সংকট মোকাবিলায় পরিকল্পনা তুলে ধরলেন প্রধানমন্ত্রী অন্যের দোষ গোপন রাখলে আল্লাহ যে পুরস্কার দেবেন সুনামগঞ্জে বখাটেপনায় আটক ৪ শিক্ষার্থী, মুচলেকায় মুক্ত জগন্নাথপুরে সড়ক দুর্ঘটনায় আহত টমটম চালকের মৃত্যু অস্ট্রেলিয়ার সিডনিতে প্রথম বাংলাদেশি বংশোদ্ভূত নারী ডেপুটি মেয়র এলিজা রহমান

সেপ্টেম্বর থেকে সারাদেশে অনলাইনে এমপিও

  • Update Time : শুক্রবার, ২৯ মে, ২০১৫
  • ৫৩৩ Time View

জগন্নাথপুর টুয়েন্টিফোর ডেস্ক:: মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের আওতাধীন দপ্তরসমূহে ক্রয় কার্যক্রমে স্বচ্ছতা ও গতিশীলতা নিশ্চিত করার লক্ষ্যে ই-টেন্ডারিং কার্যক্রম উদ্বোধন করেছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ।

বৃহস্পতিবার বেসরকারি স্কুল-কলেজের শিক্ষক-কর্মচারীদের মাসিক বেতনভাতার সরকারি অংশ (এমপিও) বিকেন্দ্রীকরণ ও অনলাইন এমপিও পদ্ধতিও চালু করেন।

শিক্ষামন্ত্রী বলেন, আগামী সেপ্টেম্বরের মধ্যে সারাদেশের এমপিও অনলাইনে সম্পন্নের ব্যবস্থা করা হবে। কর্মকর্তাদের কাজের স্বচ্ছতা, দক্ষতা ও যোগ্যতা বৃদ্ধি করার লক্ষ্যে বর্তমান সরকার প্রথম থেকে কাজ করছে। ই-টেন্ডারিং ব্যবস্থা চালু করার ফলে টেন্ডার নিয়ে নানারকম জটিলতার অবসান হয়ে স্বচ্ছতা নিশ্চিত হবে।

তিনি আরও বলেন, এখন এমপিও’র জন্য শিক্ষক-কর্মচারীদের ঢাকায় আসতে হয়। অনলাইন পদ্ধতি চালু হওয়ায় তার অবসান হলো।

এখন নিজ নিজ উপজেলা শিক্ষা অফিসারের দপ্তরে তথ্যাদি ও কাগজপত্র জমা দিলে তাৎক্ষণিক তার সমাধান হবে এবং ভোগান্তি দূর হবে। আগামী সেপ্টেম্বরের মধ্যে সারাদেশের এমপিও অনলাইনে সম্পন্নের ব্যবস্থা করা হবে।

পরে মন্ত্রী রংপুরের পীরগঞ্জ উপজেলার কর্মকর্তাদের সঙ্গে ভিডিও কনফারেন্সিং করে অনলাইন এমপিও উদ্বোধন করেন।

মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ফাহিমা খাতুনের সভাপতিত্বে অনুষ্ঠানে শিক্ষাসচিব মো. নজরুল ইসলাম খান এবং সেকেন্ডারি এডুকেশন সেক্টর ইনভেস্টমেন্ট প্রোগ্রামের যুগ্মপ্রকল্প পরিচালক ও অতিরিক্ত সচিব রতন কুমার রায় বক্তব্য দেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com