1. forarup@gmail.com : jagannthpur25 :
বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৩:১৩ পূর্বাহ্ন
শিরোনাম:
স্বামী-স্ত্রী ও নবজাতকের লাশ/ বাসায় ডেকে আনা ব্যক্তিই কেড়ে নেন তিন প্রাণ: পিবিআই দিরাইয়ে জলমহাল থেকে দেড় কোটি টাকার মাছ লুটের অভিযোগ বিদ্যুৎ সংকট কমবে কবে, জানালেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষ্যে জগন্নাথপুরে র‍্যালি ও আলোচনাসভা ​ জ্বালানি সংকট উত্তরণে সংসদে বিরোধী দলের ৪ প্রস্তাব, সরকারের পরিকল্পনা তুলে ধরলেন প্রতিমন্ত্রী দুর্গন্ধের উৎস খুঁজতে গিয়ে বাড়িতে মিললো যুবকের অর্ধগলিত মরদেহ সত্য প্রতিষ্ঠায় ন্যায় ও শিষ্টাচারের গুরুত্ব ১০ বার ডেকেও আসেননি নার্স! জগন্নাথপুর হাসপাতালে রোগীর মৃত্যু, অবহেলার অভিযোগ প্রাথমিক বিদ্যালয়ের বদলি অনির্দিষ্টকালের জন্য স্থগিত রোহিঙ্গা সংকট বাংলাদেশের অন্যতম বড় সংকট : প্রধানমন্ত্রী

স্কলার্সহোম স্কুলে বোমা: সিলেটের পথে র‌্যাবের বিশেষজ্ঞ দল

  • Update Time : মঙ্গলবার, ২৫ এপ্রিল, ২০১৭
  • ২৪১ Time View

জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকম ডেস্ক :: সিলেটের শাহী ঈদগাহের স্কলার্সহোম স্কুল এন্ড কলেজের সিড়ির নিচে একটি শক্তিশালী বোমা পাওয়া গেছে। সকালে স্কুল খোলার পর বোমা সদৃশ ওই বস্তুটি দেখা যায়। পরে স্কুল কর্তৃপক্ষ পুলিশকে খবর দেয়। দুপুরের দিকে সেখানে পৌছে র‌্যাবের বোমা নিস্ক্রিয়করণ ইউনিটের সদস্যরা।
আরও পরীক্ষা করে নিশ্চিত হওয়ার জন্য ঢাকা থেকে র‌্যাবের বোমা বিশেষজ্ঞদল সিলেটের উদ্দেশ্যে রওয়ানা দিয়েছে। র‌্যাব-৯ এর উপ-অধিনায়ক মেজর জামসেদুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।
স্কলার্স হোমের প্রিন্সিপাল অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল জুবায়ের সিদ্দীকি জানান, র‌্যাব সদস্যরা মেটাল ডিরেক্টর দিয়ে পরীক্ষা করে দেখেছেন এটা একটি শক্তিশালী বোমা। এর ভেতরে সার্কিট রয়েছে। এটা যদি বিস্ফোরণ হয় তাহলে মারাত্মক ক্ষতি হতে পারে সেই আশঙ্কায় অভিভাবকদের পরামর্শ নিয়ে শিক্ষার্থীদেরকে নিরাপত্তার মধ্যে দিয়ে ক্যাম্পাস থেকে বের করা হয়েছে। এ ক্যাম্পাসে স্কুল ও কলেজ পর্যায়ের ১৫শত শিক্ষার্থী রয়েছেন বলে জানান তিনি।
জুবায়ের সিদ্দিকী আরও জানান, বস্তুটি দেখার পর বেলা ১২টা ৪০ মিনিটে কলেজ ছুটি ঘোষণা করা হয়। শিক্ষার্থীদের নিরাপদে বাড়ি পৌঁছে দেওয়া হয়েছে।
স্কুলের ছয়তলা ভবন সার্বক্ষণিক সিসি ক্যামেরা দ্বারা নিয়ন্ত্রিত। এ অবস্থায় বোমাটি কীভাবে এলো এ প্রশ্নের জবাবে জুবায়ের বলেন, স্কুলে ঢোকার সময় শিক্ষার্থীদের তল্লাশি করে ঢোকানো হয়। এত নিরাপত্তার মাঝে বোমাটি এখানে কীভাবে এলো তা জানতে সিসিটিভির ফুটেজ পরীক্ষা করে দেখছে আইনশৃঙ্খলা বাহিনী।
এদিকে সকালে র‌্যাব-৯ এর মিডিয়া উইং প্রধান এএসপি মো. ইউনূস জানিয়েছেন- স্কুলের নিচে পড়ে থাকা ওই বস্তুটি একটি এক্লুসিভ ডিভাইস বা আইইডি বলে ধারণা করা হচ্ছে। উদ্ধার করতে কিছুটা সময় লাগবে বলে জানান তিনি।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com