1. forarup@gmail.com : jagannthpur25 :
শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৮:১১ পূর্বাহ্ন
শিরোনাম:
কারো বিপদে আনন্দিত হওয়া ইসলামের শিক্ষা নয় পাকিস্তানে স্কুলের ছাদ ধসে ২৮ শিশুসহ নিহত ২৯ ভারতীয় উপমহাদেশে দেবী দুর্গাপূজার মাহাত্ম্য ও ধর্মীয় সম্প্রীতি- প্রতাপ চৌধুরী  ইতালির কথা বলে লিবিয়া নিয়ে নির্যাতন, টাকায়ও মেলে না মুক্তি সমাজ ও দেশের কল্যাণে ব্যক্তিগত উদ্যোগে কাজ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ: প্রধানমন্ত্রী ‘নতুন জীবনের’ খোঁজে বাড়ি থেকে পালানো ৪ স্কুলছাত্রী হবিগঞ্জে উদ্ধার মানুষ নিজেই আল্লাহর কুদরতের বিস্ময়কর নিদর্শন সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে ভর্তিতে থাকছে ১৪ শতাংশ কোটা প্রধানমন্ত্রী তারেক রহমানের উদ্যোগে তৃণমূল উন্নয়নে গতি আসছে: মিজান চৌধুরী জগন্নাথপুরে দুই দোকানিকে ২৫ হাজার টাকা অর্থদণ্ড

স্কাইপে বলবেন বাংলায়, শুনবেন নিজ ভাষায়

  • Update Time : মঙ্গলবার, ২৮ এপ্রিল, ২০১৫
  • ৭৩৯ Time View

জগন্নাথপুর টুয়েন্টিফোর ডেস্ক::তাৎক্ষণিক দোভাষী সেবা আনছে স্কাইপ। আপনি যে দেশের বাসিন্দাই হোন না কেন নিজ ভাষায় আপনার বন্ধুর কথা শুনতে পাবেন। ইন্টারনেটের এপারে বসে আপনি বলবেন বাংলায়, আর হাজার মাইল দূরে অন্য প্রান্তে আপনার কথা বিদেশি বন্ধুটি শুনতে পাবে তার নিজের ভাষায়। স্কাইপের মাধ্যমে তাৎক্ষণিক দোভাষী সেবার চমকপ্রদ ঘোষণাটি দিয়েছে মাইক্রোসফট।

মাইক্রোসফট করপোরেশন এ সেবার নাম দিয়েছে ‘রিয়েল টাইম স্কাইপ ট্রান্সলেটর’৷ মঙ্গলবার যুক্তরাষ্ট্রে এক অনুষ্ঠানে এর পরীক্ষামূলক সংস্করণের কার্যকারিতা দেখিয়ে মাইক্রোসফটের প্রধান নির্বাহী সত্য নাদেলা বলেন, কারো সঙ্গে যোগাযোগের ক্ষেত্রে ভাষা যেন বাধা হতে না পারে স্কাইপ ট্রান্সলেটর তা নিশ্চত করবে৷

চলতি বছরের শেষ নাগাদ উইন্ডোজ এইট অপারেটিং সিস্টেমের জন্য স্কাইপের এই পরীক্ষামূলক সংস্করণটি উন্মুক্ত করা হবে৷ তবে এই দোভাষী সেবার জন্য পয়সা দিতে হবে কিনা সে বিষয়ে কিছু জানাননি নাদেলা৷

তার ভাষায়, স্কাইপ ট্রান্সলেটর হবে একটি জাদুকরী প্রযুক্তি৷ তবে গবেষণা প্রকল্প থেকে এই দোভাষী সফটওয়্যারকে ব্যবহারযোগ্য পণ্যের রূপ দেয়াই এখন মূল কাজ৷

ট্রান্সলেটরের কাজ দেখাতে ওই অনুষ্ঠানে বসেই মাইক্রোসফটের একজন ইংরেজিভাষী কর্মকর্তা স্কাইপে কথা বলেন তার এক জার্মানভাষী সহকর্মীর সঙ্গে৷

অনুষ্ঠানে উপস্থিত এক জার্মানভাষী অতিথি তার মূল্যায়নে বলেন, হালকা আপলচারিতার জন্য স্কাইপ ট্রান্সলেটরের অনুবাদ চলনসই। তবে ব্যবসায়িক বা আনুষ্ঠানিক কাজের জন্য নয়৷

স্কাইপ ট্রান্সলেটরের একেবারে প্রাথমিক একটি সংস্করণ, ১৮ মাস আগে চীনা ব্যবহারকারীদের সামনে এনেছিল মাইক্রোসফট৷ সেসময় চীনে স্কাইপ ব্যবহারকারীর সংখ্যা হু হু করে বাড়তে শুরু করে৷

‘স্পিচ রিকগনিশন টেকনোলজি’ বা কণ্ঠ শুনে শনাক্ত করার প্রযুক্তি উদ্ভাবনে বহু বছর ধরে কাজ করে আসছে মাইক্রোসফট৷ চলতি বছরের শুরুতে উইন্ডোজ ফোনের জন্য ‘কোরটানা’ নামে একটি ‘ভয়েস অ্যাকটিভেটেড পারসোন্যাল অ্যাসিসট্যান্ট’ আনার ঘোষণা দেয় তারা, যেটি তৈরি করা হয়েছে অ্যাপলের আইফোনের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করতে৷

মাইক্রোসফট ২০১১ সালের মে মাসে সাড়ে ৮ বিলিয়ন ডলারে ‘স্কাইপ’ কিনে নেয়৷ বর্তমানে প্রতিমাসে প্রায় ৩০ কোটি গ্রাহক এই ইন্টারনেটভিত্তিক টেলিফোন সেবা ব্যবহার করেন৷

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com