1. forarup@gmail.com : jagannthpur25 :
বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম:
স্বামী-স্ত্রী ও নবজাতকের লাশ/ বাসায় ডেকে আনা ব্যক্তিই কেড়ে নেন তিন প্রাণ: পিবিআই দিরাইয়ে জলমহাল থেকে দেড় কোটি টাকার মাছ লুটের অভিযোগ বিদ্যুৎ সংকট কমবে কবে, জানালেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষ্যে জগন্নাথপুরে র‍্যালি ও আলোচনাসভা ​ জ্বালানি সংকট উত্তরণে সংসদে বিরোধী দলের ৪ প্রস্তাব, সরকারের পরিকল্পনা তুলে ধরলেন প্রতিমন্ত্রী দুর্গন্ধের উৎস খুঁজতে গিয়ে বাড়িতে মিললো যুবকের অর্ধগলিত মরদেহ সত্য প্রতিষ্ঠায় ন্যায় ও শিষ্টাচারের গুরুত্ব ১০ বার ডেকেও আসেননি নার্স! জগন্নাথপুর হাসপাতালে রোগীর মৃত্যু, অবহেলার অভিযোগ প্রাথমিক বিদ্যালয়ের বদলি অনির্দিষ্টকালের জন্য স্থগিত রোহিঙ্গা সংকট বাংলাদেশের অন্যতম বড় সংকট : প্রধানমন্ত্রী

স্কুলের শ্রেণীকক্ষে ঢুকে ছাত্রীর শ্লীলতাহানি- দুই বখাটে আটক

  • Update Time : সোমবার, ১৩ মার্চ, ২০১৭
  • ২৬৭ Time View

জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকম ডেস্ক :: পাবনার ঈশ্বরদীতে স্কুলের শ্রেণিকক্ষে প্রবেশ করে এক ছাত্রীকে উত্ত্যক্ত ও শ্লীলতাহানির সময় দুই বখাটেকে গণধোলাইয়ের পর পুলিশে দেয়া হয়েছে।

সোমবার উপজেলার সাহাপুর এলাকায় এ ঘটনা ঘটে। দুই বখাটে হলো— সাহাপুর মসজিদ মোড় (পশ্চিম) শাহপাড়ার আব্দুল আলীমের ছেলে নাসিম ইসলাম (১৮) ও একই এলাকার দেলোয়ার হোসেনের ছেলে সঞ্জু ইসলাম (১৮)।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, শহীদ আবুল কাশেম উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির এক ছাত্রীকে প্রেম নিবেদন করে ব্যর্থ হয়ে দুই বখাটে সোমবার ক্লাস চলাকালে সেখানে হাজির হয়। এরপর শিক্ষক শাহিনুর রহমান মিন্টুর বাধার মুখে তাকে ধাক্কা মেরে ক্লাসরুমে প্রবেশ করে ওই ছাত্রীকে শ্লীলতাহানি ও উত্ত্যক্ত করে বখাটে নাসিম। এসময় ক্লাসের ছাত্রছাত্রীরা নাসিম ও তার সঙ্গী সঞ্জুকে ধরে গণধোলাই দেয়। খবর পেয়ে স্কুলের অন্যান্য শিক্ষক-ছাত্র-ছাত্রী ও এলাকাবাসী তাদের আটক করে পুলিশে খবর দেয়। পরে ঈশ্বরদী থানার উপপরিদর্শক (এসআই) আ. হালিম তাদের গ্রেফতার করে থানায় নিয়ে যায়।

ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হাই জানান, ঘটনাটি তদন্ত করে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com