1. forarup@gmail.com : jagannthpur25 :
শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫০ অপরাহ্ন
শিরোনাম:
গুলশানে আওয়ামী লীগ-ছাত্রলীগের মিছিল, ককটেল বিস্ফোরণ, গ্রেপ্তার ‘স্থানীয় সরকার নির্বাচনে দলের প্রতীক নয়, সমর্থন থাকবে’ হাদিসের বাণী:রাস্তায় চলাচলের সময় যেসব আদব মেনে চলা জরুরি বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের সংসদীয় স্থানীয় কমিটি সদস্য হলেন এমপি কয়ছর আহমদ চ্যালেঞ্জ করে জিপিএ-৫ পেল জগন্নাথপুরের ফারহা ও পূর্বা জগন্নাথপুরে গাছ থেকে পড়ে যুবকের মৃত্যু মাওলানা ইমদাদুল্লাহর মৃত্যুতে কয়ছর আহমদ এমপির শোক ও সমবেদনা প্রকাশ শায়খে কাতিয়ার বড় ‘সাহেবজাদা’ মাওলানা ইমদাদুল্লাহ’র ইন্তেকাল এসএসসি পুনঃনিরীক্ষণের ফল প্রকাশ, নতুন জিপিএ ৫ পেল ৩ হাজার ৭৯ শিক্ষার্থী ইউপি নির্বাচন: দেড় দশক পর বাড়ছে প্রার্থীর জামানত ও ভোটের ব্যয়

স্কুল ছাত্রীকে উত্যক্ত করার অভিযোগে যুক্তরাজ্য প্রবাসী যুবক আটক

  • Update Time : মঙ্গলবার, ১৪ ফেব্রুয়ারী, ২০১৭
  • ২৬৪ Time View

স্টাফ রিপোর্টার:: স্কুল ছাত্রীর সাথে উত্যক্ত এর অভিযোগে এক যুক্তরাজ্য প্রবাসী যুবককে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার রাতে ভবের বাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। জানা গেছে, জগন্নাথপুর উপজেলার সৈয়দপুর পাইলট উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণীর ছাত্রীকে যুক্তরাজ্য প্রবাসী ইসলাম উদ্দিন স্কুলে যাওয়া আসার পথে প্রায়ই উত্যক্ত করত। মঙ্গলবার স্কুল ছুটির পর মেয়েটিকে জোরপূর্বক গাড়ি তোলার চেষ্টা করলে মেয়েটি বিষয়টি বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও পরিবারের লোকজনকে জানালে রাতে পরিবারের লোকজন মেয়েটিকে নিয়ে জগন্নাথপুর উপজেলা নির্বাহী অফিসারের নিকট আসেন। পওে উপজেলা নির্বাহী কর্মকর্তা বিষয়টি গুরুত্বসহকারে দেখার জন্য থানার অফিসার ইনচার্জকে দায়িত্ব দিলে পুলিশ ইসলাম উদ্দিন নামের যুক্তরাজ্য প্রবাসী যুবককে গ্রেফতার করে। গ্রেফতারকৃত যুবক সৈয়দপুর আগুনকোনা গ্রামের আমির উদ্দিনের ছেলে। স্কুল ছাত্রীর বাবা মল্লিক সালেহ আহমদ জানান,গ্রেফতারকৃত যুবক বেশকিছুদিন ধরে মেয়েটিকে উত্যক্ত করে আসছিল। মঙ্গলবার তাকে অপহরনের চেষ্ঠা করলে আমরা প্রশাসনের দ্বারস্থ হই। সৈয়দপুর পাবলিক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুরুন নাহার বেগম জানান,উপজেলা নির্বাহী অফিসার ও থানার অফিসার ইনচার্জ বিষয়টি গুরুত্বসহকারে পদক্ষেপ নেয়ায় বখাটে উত্যক্তকারীকে আটক করা গেছে। এতে আমরা স্বস্থিতে আছি। জগন্নাথপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ মুরসালিন জানান,স্কুল ছাত্রীকে উত্যক্ত করার অভিযোগে একজনকে আটক করা হয়েছে। এবিষয়ে মামলার প্রস্তুুতি চলছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com