1. forarup@gmail.com : jagannthpur25 :
বুধবার, ২১ জানুয়ারী ২০২৬, ১২:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম:
জহিরপুর নিজাম সুনাম প্রাথমিক বিদ্যালয়ের শুভ উদ্বোধন ইংরেজি বক্তৃতায় জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ সুনামগঞ্জের দিবস তালুকদার ইইউ পর্যবেক্ষককে আইনশৃঙ্খলা নিয়ে উদ্বেগ জানাল জামায়াত সুনামগঞ্জ-৩ জোটের ভোট থেকে সরে গেলেন জামায়াত প্রার্থী ইয়াসীন, পাশার সঙ্গে লড়বেন তালহা- মুশতাক শহীদ ওসমান হাদির পরিবারকে ফ্ল্যাট কিনতে ১ কোটি টাকা দিচ্ছে সরকার জগন্নাথপুরে আইনশৃঙ্খলা কমিটির সভা: ‘নিরপরাধ কেউ যেন হয়রানির শিকার না হয়’ মাইকে ঘোষণা দিয়ে হামলা হয় র‍্যাব সদস্যদের ওপর গ্রিনল্যান্ডে সামরিক বিমান পাঠালেন ট্রাম্প অযৌক্তিক চাপেও বাংলাদেশকে ভারতে খেলতে বাধ্য করা যাবে না: আইন উপদেষ্টা আল্লাহর রহমত ও দয়া অপরিসীম

স্পেনে পৌঁছানোর চেষ্টায় এক বছরে ৩ হাজারের বেশি অভিবাসীর মৃত্যু

  • Update Time : সোমবার, ২৯ ডিসেম্বর, ২০২৫

জগন্নাথপুর২৪ ডেস্ক::

স্প্যানিশ অভিবাসন অধিকার গোষ্ঠীর প্রকাশিত এক প্রতিবেদন অনুসারে, চলতি বছর স্পেনে পৌঁছানোর চেষ্টা করার সময় ৩ হাজারেরও বেশি অভিবাসী মারা গেছেন।

সোমবার (২৯ ডিসেম্বর) ‘ক্যামিন্যান্ডো ফ্রন্টেরাস’ জানিয়েছে, ১৫ ডিসেম্বর পর্যন্ত রেকর্ড করা ৩ হাজার ৯০ মৃত্যুর তথ্যে দেখা গেছে, বেশিরভাগই ঘটেছে আফ্রিকা থেকে স্পেনের ক্যানারি দ্বীপপুঞ্জে আটলান্টিক অভিবাসন পথে।

অভিবাসীদের পরিবার এবং উদ্ধারকৃতদের সরকারি পরিসংখ্যান থেকে দেখা গেছে, মৃতদের মধ্যে ৪৩৭ শিশু এবং ১৯২ জন নারী রয়েছে।

অভিবাসন অধিকার গোষ্ঠী ক্যামিন্যান্ডো ফ্রন্টেরাস আরও উল্লেখ করেন, আলজেরিয়া থেকে ছেড়ে যাওয়া নৌকার সংখ্যা বৃদ্ধি পেয়েছে। আলজেরিয়ানদের ঐতিহ্যবাহী এই রুটে ২০২৫ সালে সোমালিয়া, সুদান এবং দক্ষিণ সুদান থেকে অভিবাসীদের ঢল নেমেছে।

আগের বছরের তথ্য অনুযায়ী, ২০২৪ সালে সমুদ্রপথে স্পেনে পৌঁছানোর চেষ্টা করার সময় কমপক্ষে ১০ হাজার ৪৫৭ জন অভিবাসী মারা গেছেন বা নিখোঁজ হয়েছেন। এই সংখ্যা ২০০৭ সালে তথ্য সংগ্রহ শুরুর পর থেকে সর্বোচ্চ। তবে সেই তুলনায় এ বছর মৃত্যুর হাড় কমেছে।

স্পেনের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, চলতি বছরের ১৫ ডিসেম্বর পর্যন্ত ৩৫ হাজার ৯৩৫ জন অভিবাসী স্পেনে পৌঁছেছেন- গত বছরের একই সময়ের তুলনায় ৪০ শতাংশ কম। তাদের প্রায় অর্ধেকই পশ্চিম আফ্রিকার উপকূল থেকে আটলান্টিক অভিবাসন পথ দিয়ে ক্যানারি দ্বীপপুঞ্জে এসেছেন। সূত্র ইত্তেফাক.কম

শেয়ার করুন

Comments are closed.

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫
Design & Developed By ThemesBazar.Com