1. forarup@gmail.com : jagannthpur25 :
বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ১২:২১ পূর্বাহ্ন
শিরোনাম:
এয়ারবাসের ১০ উড়োজাহাজ কিনতে চুক্তি সই জমি সংক্রান্ত বিরোধে কৃষককে হত্যা, তিন ভাইয়ের ফাঁসি, ১০ জনের যাবজ্জীবন জগন্নাথপুরে প্রাথমিকে নিয়োগপ্রাপ্ত নতুন শিক্ষকদের বরণ করল সহকারী শিক্ষক সমিতি জগন্নাথপুরে উত্তরাধিকারী সনদ না দিয়ে প্রবাসীকে হয়রানির অভিযোগ সুনামগঞ্জে তুচ্ছ বিষয়ে নিয়ে মাইকে ঘোষণা দিয়ে ৫ গ্রামবাসীর সংঘর্ষ ইয়েমেনে লড়াই তীব্র, এডেন বিমানবন্দরে হুতিদের হামলা সৌদিতে অগ্নিকাণ্ডে দুই বাংলাদেশির মৃত্যু সিলেটে ‘মনটানা রেস্টুরেন্ট’কে ৩০ হাজার টাকা অর্থদণ্ড পুলিশ দেখে দেড় কিলোমিটার দৌড়েও শেষ রক্ষা হয়নি বুয়েট ছাত্র আবরার হত্যার ৭ বছর, আপিল নিষ্পত্তি করে রায় কার্যকরের অপেক্ষা

স্পেনে সিলেটের যুবকের মৃত্যু

  • Update Time : রবিবার, ১৭ জুন, ২০১৮
  • ৫৩৫ Time View

জগন্নাথপুর২৪ ডেস্ক:: স্পেনের মাদ্রিদে বাংলাদেশী এক যুবক ব্রেন স্ট্রোকে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেছেন।
ঈদের দিন স্থানীয় সময় শুক্রবার সন্ধ্যা ৭টায় মাদ্রিদের গ্রেগরিও মারানিয়ন হাসপাতালে তিনি মৃত্যুবরণ করেন। মৃত যুবকের নাম আলী রোজা (২৬) ।

তার মৃত্যু সংবাদ ছড়িয়ে পড়লে বাংলাদেশি কমিউনিটিতে শোকের ছায়া নেমে আসে। আলী রেজা সিলেটের জকিগঞ্জ উপজেলার শাহবাগ মহিদপুর গ্রামের আব্দুল ওয়াদুদের ৩য় সন্তান।

জানা যায়, গতবছর ব্রেন স্ট্রোকে আক্রান্ত হলে আলী রেজাকে মাদ্রিদের গ্রেগরিও মারানিয়ন হাসপাতালে ভর্তি করা হয়। এরপর থেকেই তিনি ওই হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। দীর্ঘদিন চিকিৎসাধীন থাকার পর শুক্রবার সন্ধ্যা ৭টায় তার মৃত্যু হয়।

স্পেনের প্রশাসনিক কাজ সম্পাদনের পর কমিউনিটির সহায়তায় আলী রেজার মরদেহ দেশে পাঠানোর ব্যবস্থা করা হবে বলেও জানা গেছে। বর্তমানে তার মরদেহ স্থানীয় একটি হাসপাতালের হিমঘরে রাখা হয়েছে। কমিউনিটির ব্যক্তিবর্গ ও প্রবাসীর শুভানুধ্যায়ীরা মরদেহ দেশে পাঠানোর খরচ-এর জন্য তহবিল সংগ্রহ করছেন।

মাদ্রিদে আলী রেজার শুভাকাঙ্ক্ষিরা জানান, মাদ্রিদের ভাইয়েকাস এলাকায় তিনি বসবাস করতেন। ব্যক্তিগতভাবে তিনি অবিবাহিত। স্পেনে বৈধতার রেসিডেন্ট কার্ড-এর জন্য তিনি ২০১৭ সালে আবেদন করেছেন। সেটা এখনো প্রক্রিয়াধীন রয়েছে। আলী রেজার মরদেহ বাংলাদেশে তার গ্রামের বাড়িতে দাফন করা হবে বলে তার পারিবারিক সূত্রে জানা গেছে।

উল্লেখ্য, স্পেনে গত তিন মাসে মাদ্রিদ ও বার্সেলোনায় হার্ট অ্যাটাক ও ব্রেন স্ট্রোকে ৩ জন প্রবাসী বাংলাদেশির মৃত্যু হয়।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com