জগন্নাথপুর২৪ ডেস্ক::
সুনামগঞ্জের শাল্লা উপজেলার নোয়াগাঁও গ্রামে হিন্দু বাড়ি-ঘরে হামলার মূল হোতা যুবলীগ নেতা শহীদুল ইসলাম ওরফে স্বাধীন মেম্বারকে ১০ দিনের রিমান্ডে নেয়ার আবেদন জানিয়েছে পুলিশ।
শাল্লা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হক জানান, ১০ দিনের রিমান্ডের আবেদন জানিয়ে স্বাধীনকে রবিবার সুনামগঞ্জ আদালতে পাঠানো হয়েছে।
শহীদুল ইসলাম স্বাধীনের বাড়ি শাল্লার পার্শ্ববর্তী দিরাই উপজেলার নাচনি গ্রামে। তিনি যুবলীগের রাজনীতির সাথে জড়িত ও দিরাই উপজেলার শ্যামারচর ইউনিয়ন পরিষদের ৫ নং ওয়ার্ডের সদস্য। এরপর পিবিআইয়ের একটি বিশেষ টিম মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার ব্রাহ্মণবাজার ইউনিয়নের বুড়াবুইয়ি গ্রাম থেকে শনিবার ভোরে স্বাধীন মেম্বারকে গ্রেফতার করে।
Leave a Reply