1. forarup@gmail.com : jagannthpur25 :
শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৮:২২ পূর্বাহ্ন
শিরোনাম:
কারো বিপদে আনন্দিত হওয়া ইসলামের শিক্ষা নয় পাকিস্তানে স্কুলের ছাদ ধসে ২৮ শিশুসহ নিহত ২৯ ভারতীয় উপমহাদেশে দেবী দুর্গাপূজার মাহাত্ম্য ও ধর্মীয় সম্প্রীতি- প্রতাপ চৌধুরী  ইতালির কথা বলে লিবিয়া নিয়ে নির্যাতন, টাকায়ও মেলে না মুক্তি সমাজ ও দেশের কল্যাণে ব্যক্তিগত উদ্যোগে কাজ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ: প্রধানমন্ত্রী ‘নতুন জীবনের’ খোঁজে বাড়ি থেকে পালানো ৪ স্কুলছাত্রী হবিগঞ্জে উদ্ধার মানুষ নিজেই আল্লাহর কুদরতের বিস্ময়কর নিদর্শন সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে ভর্তিতে থাকছে ১৪ শতাংশ কোটা প্রধানমন্ত্রী তারেক রহমানের উদ্যোগে তৃণমূল উন্নয়নে গতি আসছে: মিজান চৌধুরী জগন্নাথপুরে দুই দোকানিকে ২৫ হাজার টাকা অর্থদণ্ড

হঠাৎ উৎসব থেমে গেছে, তিন মাসের জন্য নির্বাচন স্থগিত

  • Update Time : মঙ্গলবার, ২৪ মে, ২০১৬
  • ৩৪৮ Time View

স্টাফ রিপোর্টার:: জগন্নাথপুর উপজেলার রানীগঞ্জ ইউনিয়ন পরিষদ নির্বাচনের উৎসব হঠাৎ করে থেমে গেছে। হাইকোর্টের স্থগিতাদেশের প্রেক্ষিতে তিন মাসের জন্য নির্বাচন স্থগিত করা হয়। এদিকে জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকম এ নির্বাচন স্থগিত হওয়ার খবর পাওয়ার পর থেকে রানীগঞ্জ ইউনিয়নের সর্বত্র হতাশা নেমে এসেছে। ইউনিয়নের বিভিন্ন বাসিন্দাসহ দেশে বিদেশে অবস্থানকারী রানীগঞ্জবাসী মুঠোফোনে জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকম এর বার্তা বিভাগে সতত্যা জানতে ফোন করেন। রানীগঞ্জ ইউনিয়নে চেয়ারম্যান,মেম্বার ও সংরিক্ষত মহিলা মেম্বার প্রার্থীদের প্রচারনা ও গনসংযোগ থেমে যায়। অনেকেই ক্ষুব্দ প্রতিক্রিয়া ব্যক্ত করেন। উল্লেখ্য কুশিয়ারা নদীর ভাঙ্গনে রানীগঞ্জ ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের মানচিত্র বদলে যাওয়া ও ভৌগলিক পরিবর্তনে অভিযোগে হাইকোর্টে রানীগঞ্জ ইউনিয়নের চেয়ারম্যান মজলুল হক একটি রিট পিটিশন দায়ের করেন। যার নং-৫৮-১১/১৬ যার প্রেক্ষিতে হাইকোর্টের বিচারপতি সৈয়দ মোঃ দস্তকির হোসেন ও বিচারপতি একে এম শহিদুল ইসলাম এর আদালত তিন মাসের স্থগিতাদেশ দেন। রিট মামলার আইনজীবি ড.রফিকুল ইসলাম মেহেদী জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকমকে জানান, আদালত কুশিয়ারা নদী ভাঙ্গনে সীমানা বদলে যাওয়ার বিষয়টি নজরে নিয়ে তা পূর্নবিন্যাস করে নির্বাচন দিতে আদেশ দেন। এবং নির্বাচন তিন মাসের জন্য স্থগিত করেন। এদিকে নির্বাচন স্থগিত হওয়ার খবরে পুরো ইউনিয়নে হতাশা দেখা দিয়েছে। বিরাজ করছে ক্ষোভ ও উত্তেজনা।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com